ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে গেল যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ৩০-০১-২০২৫ ১২:৫০:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৫ ১২:৫০:৫৬ অপরাহ্ন
প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে গেল যুক্তরাষ্ট্র
প্যারিস জলবায়ু চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র, যা জাতিসংঘ নিশ্চিত করেছে। ২৭ জানুয়ারি যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত জানায় এবং চুক্তি থেকে বের হয়ে যাওয়ার প্রক্রিয়া ২০২৬ সালের ২৭ জানুয়ারি কার্যকর হবে।

জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিখ বলেন, "অর্থদাতা হিসেবে যুক্তরাষ্ট্র প্যারিস চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করেছে।" তিনি আরও জানান, গত ২৭ জানুয়ারি যুক্তরাষ্ট্র এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবকে অবহিত করেছে।

২০১৭ সালে, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন। এবার দ্বিতীয় মেয়াদে শপথ নেয়ার পর তিনি আবারও একই সিদ্ধান্ত নেন। ২০ জানুয়ারি শপথ নেওয়ার পর ২৮ জানুয়ারি প্যারিস চুক্তি থেকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।

২০১৫ সালে প্যারিসে প্রায় ২০০টি দেশ বৈশ্বিক তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি প্রতিরোধে এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে। এর মূল উদ্দেশ্য ছিল গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো, নবায়নযোগ্য শক্তি ব্যবহার বৃদ্ধি করা, এবং দরিদ্র দেশগুলোর জন্য আর্থিক সহায়তা নিশ্চিত করা। বিশেষজ্ঞরা মনে করেন, যদি এই চুক্তি কার্যকর না হয়, পৃথিবী মারাত্মক জলবায়ু বিপর্যয়ের মুখে পড়বে।

ডোনাল্ড ট্রাম্প প্যারিস চুক্তি ত্যাগের সিদ্ধান্তের পক্ষে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ক্ষতির কথা তুলে ধরেছেন। তিনি বলেন, "প্যারিস চুক্তি যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি। এটি আমাদের শিল্পক্ষেত্র এবং কর্মসংস্থানে বাধা সৃষ্টি করবে।"

তবে, জলবায়ু বিশেষজ্ঞ এবং পরিবেশবিদরা ট্রাম্পের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। তারা বলছেন, "যুক্তরাষ্ট্রের মতো বৃহৎ কার্বন নিঃসরণকারী একটি দেশ প্যারিস চুক্তি থেকে বেরিয়ে আসলে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রচেষ্টায় বড় ধাক্কা খাবে।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা