ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ল্যুভরে নতুন জায়গায় যাচ্ছে মোনালিসা, দেখতে লাগবে বাড়তি অর্থ

  • আপলোড সময় : ৩০-০১-২০২৫ ০২:১৫:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৫ ০২:১৬:০৭ অপরাহ্ন
ল্যুভরে নতুন জায়গায় যাচ্ছে মোনালিসা, দেখতে লাগবে বাড়তি অর্থ
প্যারিসের ল্যুভর জাদুঘরে থাকা বিখ্যাত চিত্রকর্ম মোনালিসাকে একটি নতুন জায়গায় সরিয়ে নেওয়া হবে। সেখানে লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা চিত্রকর্মটি দেখতে হলে দর্শনার্থীদের গুণতে হবে বাড়তি টাকা। সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই ঘোষণা দিয়েছেন।তিনি বলেছেন, ২০৩১ সালের মধ্যে এই পরিবর্তনটি কার্যকর হবে এবং চিত্রকর্মটি দেখতে দর্শকদের আলাদা করে টাকা দিতে হবে। তিনি জানান, নিউ রেনেসাঁ প্রকল্পের আওতায় এই পরিবর্তনগুলো আনা হচ্ছে।সম্প্রতি ল্যুভরের পরিচালক লরেন্স দেস কার্স জাদুঘরের অবস্থা নিয়ে সতর্ক করে ফ্রান্স সরকারকে একটি চিঠি লিখেছেন। তিনি বলেছেন, জাদুঘরটি অতিরিক্ত ভিড় ও অবকাঠামোর গুরুতর সমস্যায় ভুগছে। এটি দর্শনার্থীদের চাপ সামলাতে কাঠামোগতভাবে অক্ষম।

ল্যুভরে প্রতিদিন প্রায় ৩০ হাজার দর্শণার্থী আসেন, যাদের তিন-চতুর্থাংশই আসেন মোনালিসাকে দেখতে। কিন্তু চিত্রকর্মটি দেখতে যাওয়া এখন অনেকটা ধৈর্যের পরীক্ষায় পরিণত হয়েছে। দর্শনার্থীরা গড়ে ৫০ সেকেন্ড সময় পান ছবিটি পর্যবেক্ষণ ও ছবি তোলার জন্য। এইটুকু সময়ে চিত্রশিল্পীর নিপুণ কাজ বুঝতে মোটেও যথেষ্ট নয়।ম্যাক্রোঁর প্রকল্পের অধীনে জাদুঘরের পূর্বদিক পুনঃনকশা করা হবে এবং নতুন ভূগর্ভস্থ প্রদর্শনীস্থল তৈরি করা হবে। থাকবে গাছভর্তি ‘সবুজ’ অঞ্চলও।এই প্রকল্পে কয়েকশ কোটি ইউরো খরচ হতে পারে। তবে ম্যাক্রোঁ দাবি করেছেন, প্রকল্পটি করদাতাদের ওপর বাড়তি কোনো চাপ তৈরি করবে না। কারণ এটি টিকেট বিক্রি, দান এবং ল্যুভর আবু ধাবির সঙ্গে জাদুঘরের স্পনসরশিপ চুক্তি থেকে অর্থায়ন করা হবে।

সূত্র: বিবিসি
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা