ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

পল্লবীতে ‘ব্লেড’ বাবু হত্যাকাণ্ডের মূল দুই হোতা গ্রেফতার

  • আপলোড সময় : ৩০-০১-২০২৫ ০৩:০৭:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৫ ০৩:০৭:৪৫ অপরাহ্ন
পল্লবীতে ‘ব্লেড’ বাবু হত্যাকাণ্ডের মূল দুই হোতা গ্রেফতার
রাজধানীর পল্লবী এলাকায় মঞ্জুরুল ইসলাম বাবু, যিনি ‘ব্লেড’ বাবু নামে পরিচিত, হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি রাজন ও রনিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তারা দুই ভাই, এবং বুধবার মুন্সিগঞ্জে তাদের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে পুলিশের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, ব্লেড বাবু এবং রাজন গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়, যা শেষে মঞ্জুরুল ইসলাম বাবুর হত্যাকাণ্ডে রূপ নেয়।

গত ২০ জানুয়ারি পল্লবীর বঙ্গবন্ধু কলেজের পাশের নতুন রাস্তায় পূর্ব শত্রুতা এবং আধিপত্যের কারণে মারধর ও ছুরিকাঘাতে গুরুতর আহত হন মঞ্জুরুল ইসলাম বাবু। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই হত্যাকাণ্ডের পর, নিহতের স্ত্রী রাবেয়া আক্তার মিম বাদী হয়ে ২১ জানুয়ারি পল্লবী থানায় ২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এর পর থেকে পুলিশ এই মামলার মূল আসামি তুফান, মুরাদ এবং রাব্বিসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে। বাকিদেরও গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

কমেন্ট বক্স
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ