ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রীর আহ্বান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয় আমি না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন জিনেদিন জিদান গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত

দ. আফ্রিকার কাছে শোচনীয় পরাজয়, হোয়াইটওয়াশ বাংলাদেশ

  • আপলোড সময় : ৩১-১০-২০২৪ ০৫:২৮:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৪ ০৫:২৮:৫৯ অপরাহ্ন
দ. আফ্রিকার কাছে শোচনীয় পরাজয়, হোয়াইটওয়াশ বাংলাদেশ
চট্টগ্রাম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস ও ২৭৩ রানের বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ৫৭৫ রানের বিপরীতে বাংলাদেশ অলআউট হয় মাত্র ১৫৯ রানে, ফলে ফলো-অনে পড়ে তারা। 

দ্বিতীয় ইনিংসে ৪১৬ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামলেও কোনো উন্নতি হয়নি; ১৪৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ফলে ২-০ ব্যবধানে সিরিজও হারল বাংলাদেশ।

তৃতীয় দিনেই শেষ হয়ে যায় ম্যাচটি। দিনের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ, এক পর্যায়ে ৪৮ রানে হারায় ৮ উইকেট। 

মুমিনুল হক ও তাইজুল ইসলাম কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন, তবে তা ছিল অপ্রতুল। মুমিনুলের ৮১ রানের ইনিংসই ছিল প্রথম ইনিংসে বাংলাদেশের একমাত্র উল্লেখযোগ্য অবদান। দ্বিতীয় ইনিংসে শান্তর ৩৬, অঙ্কনের ২৯ এবং হাসান মাহমুদের অপরাজিত ৩৮ রানের ইনিংসেও জয় আসেনি।

প্রথম ইনিংসে কেশব মহারাজ ৫ উইকেট নেন, আর মুথুসামি পান ৪টি উইকেট। 

বাংলাদেশের টপ অর্ডারের দুর্বলতা এবং মিডল অর্ডারের বিপর্যয় দক্ষিণ আফ্রিকার সামনে দাঁড়াতেই পারেনি।

কমেন্ট বক্স
বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু