ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

অবৈধ অভিবাসীদের বিষয়ে কঠিন সিদ্ধান্ত জার্মানির

  • আপলোড সময় : ৩০-০১-২০২৫ ০৩:৩২:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৫ ০৩:৩৪:৩০ অপরাহ্ন
অবৈধ অভিবাসীদের বিষয়ে কঠিন সিদ্ধান্ত জার্মানির
জার্মানি আশ্রয়প্রত্যাশীদের বিষয়ে কঠিন পদক্ষেপ নিয়েছে এবং দেশটির পার্লামেন্টে একটি নতুন প্রস্তাব পাস করেছে, যার মাধ্যমে অনিয়মিত ও অবৈধ অভিবাসীদের ঠেকাতে বিভিন্ন কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বুধবার (২৯ জানুয়ারি) দেশটির পার্লামেন্টে কাগজপত্রহীন, অনিয়মিত এবং অপরাধে অভিযুক্ত অভিবাসী-বিষয়ক প্রস্তাবে সম্মতি দিয়েছে কট্টর ডানপন্থি দল অল্টারনেটিভ ফর ডয়েচলান্ড (এএফডি)। সাবেক অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনারের দল এফডিপিও প্রস্তাবটির সমর্থন জানিয়েছে।

এ প্রস্তাবের মূল বিষয়গুলির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, আশ্রয়প্রত্যাশীদের জার্মান সীমান্ত থেকে ফেরত পাঠানো, দেশে থাকা অবৈধ অভিবাসীদের প্রয়োজনে কারাগারে রাখা, এবং যেসব অভিবাসী জার্মানিতে রাজনৈতিক কিংবা মানবিক আশ্রয় পেয়েছেন, তাদের পরিবারের সদস্যদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা।

এদিকে, ক্ষমতাসীন রাজনৈতিক দল এই প্রস্তাবের পাস হওয়াকে জার্মান পার্লামেন্টের ইতিহাসের "কালো অধ্যায়" হিসেবে আখ্যা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই প্রস্তাবটি আগাম নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কাজ করবে।

সম্প্রতি জার্মানিতে আশ্রয় নিয়ে বসবাসরত বেশ কিছু অভিবাসী বিভিন্ন অপরাধে জড়ানোর ফলে এ ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণের প্রেক্ষাপট তৈরি হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম