ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

গুরুতর আহত অর্চনা পুরণ সিং

  • আপলোড সময় : ৩০-০১-২০২৫ ০৩:৩৮:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৫ ০৩:৩৮:১৯ অপরাহ্ন
গুরুতর আহত অর্চনা পুরণ সিং
মুম্বাইয়ের ভিরারে সিনেমার শুটিংয়ের সময় মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপক অর্চনা পুরণ সিং। শুটিংয়ের সময় পড়ে গিয়ে তার কবজির হাড় ভেঙে গেছে এবং বেশ কয়েকটি জায়গায় গুরুতর আঘাত পেয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোর ৫টায়, পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শুটিংয়ের সময় গুরুতর আহত হওয়া অর্চনাকে ভিলে পার্লের নানাবতী ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার অস্ত্রোপচার শুরু করা হয়।

অর্চনা তার ইনস্টাগ্রামে দুর্ঘটনার বিস্তারিত জানিয়েছেন। অভিনেত্রীর স্বামী পরমিত শেঠি জানিয়েছেন, কবজির চারপাশে একটি তার ঢুকিয়ে দেয়া হয়েছে এবং তার মুখ ও ঠোঁট অস্বাভাবিকভাবে ফুলে গেছে। তবে এ অবস্থাতেও অভিনেত্রী শুটিংয়ে ফিরতে চান এবং প্রযোজকের কোনো আর্থিক ক্ষতি না হওয়ার কথা বলেছেন। প্রযোজক সংস্থা জানিয়েছে, তাকে বিশ্রাম নিতে হবে, তবে প্রতিদিন মাত্র তিন ঘণ্টা শুটিং করা যাবে।

অর্চনার দুই ছেলে আয়ুষ্মান ও আর্যমান তার দুর্ঘটনায় খুবই ভেঙে পড়েছে, তবে অভিনেত্রী নিজে ভেঙে পড়েননি। তিনি বলেন, "যা ঘটে ভালোর জন্যই ঘটে, আমি এটাই বিশ্বাস করি।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ

অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ