ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ এক দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী অভেনেত্রী তানিয়া বৃষ্টিকে নিইয়ে নতুন গুজব সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন ৩০০ কেজি কাঁচা মাছ নিয়ে বিশ্বকাপ খেলতে গেল নরওয়ে যুবদল নেতা বাবুকে বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি ১ লাখে উন্নীত করতে রা‌শিয়ার সঙ্গে আলোচনা কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’

সাকিবকে ছাড়া বাংলাদেশকে খুঁজেই পাওয়া যাবে না : আকাশ চোপড়া

  • আপলোড সময় : ৩০-০১-২০২৫ ০৪:০৭:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৫ ০৪:০৭:১৭ অপরাহ্ন
সাকিবকে ছাড়া বাংলাদেশকে খুঁজেই পাওয়া যাবে না : আকাশ চোপড়া
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় তারকা সাকিব আল হাসান নিয়ে বড় মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। তিনি বলেন, সাকিবকে ছাড়া বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটে খুঁজে পাওয়া যাবে না। আকাশ চোপড়া তার ইউটিউব চ্যানেলে বলেন, আইসিসির বর্ষসেরা দলে জিম্বাবুয়ের ক্রিকেটার থাকা সত্ত্বেও বাংলাদেশের কেউ জায়গা পাননি। তিনি এই প্রসঙ্গে মন্তব্য করেন, "সাকিব নেই, তাই ভবিষ্যতে বাংলাদেশ দলের কোনও সদস্যের নাম এই ধরনের একাদশে পাওয়া যাবে না।"

আকাশ আরও বলেন, "সাকিব নেই, বাংলাদেশের ক্রিকেটের অবস্থা কী হবে? বাংলাদেশের ক্রিকেটে শুধু পতনই হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক।"

অলরাউন্ডার সাকিব আল হাসান আকাশ চোপড়ার পছন্দের ক্রিকেটারদের মধ্যে অন্যতম। এর আগে আকাশ চোপড়া সাকিবকে 'সাকিব ইজ দ্য ড্যাডি অব অলরাউন্ডার' (সাকিব অলরাউন্ডারদের বাবা) বলে প্রশংসা করেছিলেন।

এদিকে, সাকিব জাতীয় দলে দুটি ফরম্যাট থেকে অবসর নিয়ে ফেলেছেন। তবে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমে ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিতে চেয়েছিলেন, কিন্তু বোলিং নিষেধাজ্ঞা ও ফর্মের কারণে স্কোয়াডে জায়গা পাননি। তার দেশে ফেরার বিষয়টি রাজনৈতিক কারণে অনিশ্চিত হয়ে পড়েছে।

কমেন্ট বক্স