ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব
মিনহাজ হত্যা

আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে দনিয়া কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  • আপলোড সময় : ৩০-০১-২০২৫ ০৪:৩৬:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৫ ০৪:৩৬:৩৪ অপরাহ্ন
আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে দনিয়া কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
রাজধানীর যাত্রাবাড়ীর শনিরআখড়ায় মিনহাজুল ইসলাম মিনহাজ হত্যার ঘটনায় বিচারের দাবিতে দনিয়া কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে শিক্ষার্থীরা কলেজের সামনে মানববন্ধন করে প্রতিবাদ জানান। পরে তারা সড়কে বসে অবরোধ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

গত ২৮ জানুয়ারি সন্ধ্যায় দনিয়া কলেজের সামনেই দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন মিনহাজ। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সোনারাপুর গ্রামের বাসিন্দা হলেও পরিবারসহ রাজধানীর কদমতলী এলাকায় বসবাস করতেন।

তার বন্ধু তানজিল হোসেন জানান, মিনহাজ দনিয়া কলেজের সাবেক শিক্ষার্থী ছিলেন এবং একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করতেন। তার বাবা রফিকুল ইসলাম ওলামা দলের মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, দনিয়া কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে মিনহাজের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অভিযুক্তদের মধ্যে সাইফুল ও সোহান ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, আর মিনহাজ ছাত্রদলের সমর্থক ছিলেন। রাজনৈতিক মতাদর্শের পার্থক্য এবং পূর্বশত্রুতার জের ধরেই এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

এর আগে, কয়েকজন অভিযুক্ত মিনহাজের বন্ধু তানজিলকে অস্ত্রের মুখে হুমকি দেয়। পরে ২৮ জানুয়ারি সন্ধ্যায় মিনহাজকে একা পেয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি বলে জানা গেছে। শিক্ষার্থীরা দ্রুত বিচার দাবি করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা