ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

বাদ মাগরিব আম বয়ানে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা

  • আপলোড সময় : ৩০-০১-২০২৫ ০৫:৩০:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৫ ০৫:৩০:১২ অপরাহ্ন
বাদ মাগরিব আম বয়ানে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাদ মাগরিব আম বয়ানের মাধ্যমে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। এবারের প্রথম পর্বের আয়োজক হিসেবে থাকছেন তাবলিগ জামাতের শুরায়ে নিজাম অনুসারী মাওলানা জুবায়েরপন্থী মুসল্লিরা।

তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হবে। শুক্রবার ফজরের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হক বয়ান করবেন। সকাল ১০টায় ইজতেমা ময়দানের বিভিন্ন খিত্তায় তালিমের আমল অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, এবারের ইজতেমার প্রথম পর্ব দুই ভাগে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ৪১টি জেলা এবং ঢাকার একটি অংশ অংশগ্রহণ করবে। দ্বিতীয় ধাপে ৩ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ২২টি জেলা ও ঢাকার বাকি অংশ অংশ নেবে।

প্রথা অনুযায়ী বৃহস্পতিবার বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হলেও এটি মূলত আরবি তারিখ অনুসরণ করেই করা হয় বলে জানান তিনি। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী সূর্যাস্তের পরদিন শুরু হয়, তাই বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই শুক্রবার ধরা হয়।

ইতোমধ্যে সকাল থেকেই ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আগামী ২ ফেব্রুয়ারি প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম