ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফর, স্থগিত হলো একনেকের বৈঠক সাইবার হামলার কবলে জনতা ব্যাংকের ওয়েবসাইট রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২ সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট   বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে: আইজিপি প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৯ ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় গাজীপুরে গুদামের আগুন নিয়ন্ত্রণে মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার: ধর্মমন্ত্রী শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকের ২৬ মাসের কারাদণ্ড

  • আপলোড সময় : ৩০-০১-২০২৫ ০৫:৩৯:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৫ ০৫:৩৯:১৪ অপরাহ্ন
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকের ২৬ মাসের কারাদণ্ড
মালয়েশিয়ায় এক বাংলাদেশি যুবককে ২৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ইয়ং পেং ম্যাজিস্ট্রেট আদালত। অভিযুক্ত রফিকের বয়স ২৫ বছর। তিনি তিনটি অভিযোগে দোষ স্বীকার করেছেন—এক ব্যক্তিকে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং কর্মস্থলের ২০টি চারা গাছ নষ্ট করা।

ম্যাজিস্ট্রেট আরুন নভাল দাসের আদালতে দোভাষীর মাধ্যমে নিজের অপরাধ স্বীকার করেন রফিক। আদালতের বিবৃতিতে জানানো হয়, মূলত বেতন পরিশোধ নিয়ে মালিকপক্ষের সঙ্গে তার বিরোধ ছিল। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে তিনি সহকর্মীকে মারধর করেন এবং প্রতিশোধ নিতে চারা গাছগুলোর ক্ষতি করেন।

অভিযোগ অনুযায়ী, ৭ ডিসেম্বর রাত ১০টার দিকে ইয়ং পেং-লাবিস সড়কে ৩৩ বছর বয়সী এক ব্যক্তিকে মারধর করেন রফিক। এই অপরাধ মালয়েশিয়ার ফৌজদারি দণ্ডবিধির ৩২৩ ধারার আওতায় পড়ে, যার সর্বোচ্চ শাস্তি এক বছর কারাদণ্ড বা জরিমানা।

এছাড়া, ওই সময় ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকিও দেন রফিক, যা ৫০৬ ধারার অপরাধ হিসেবে গণ্য হয়। পরদিন দুপুরে তিনি ক্ষুব্ধ হয়ে কর্মস্থলে ২০টি চারা গাছ উপড়ে ফেলেন, যার ফলে প্রতিষ্ঠানটি ৬ হাজার রিঙ্গিত আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। এটি ৪২৭ ধারার অধীনে অপরাধ, যার জন্য এক বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

তদন্ত শেষে মামলাটি পরিচালনা করেন উপ-অভিযোজক ফারাহ ওয়াহিদাহ মোহাম্মদ শরীফ। তবে রফিক কোনো আইনজীবী পাননি। আদালত তাকে ৪২৭ ধারায় এক বছর, ৩২৩ ধারায় আট মাস এবং ৫০৬ ধারায় ছয় মাসের কারাদণ্ড দেন। সব সাজা একসঙ্গে কার্যকর হবে বলে আদেশ দিয়েছেন বিচারক। ৮ ডিসেম্বর থেকে তার সাজা কার্যকর ধরা হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান