ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন

মেয়েদের ফুটবল ম্যাচে বাধা, অন্তর্বর্তী সরকারের নিন্দা

  • আপলোড সময় : ৩০-০১-২০২৫ ০৫:৫০:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৫ ০৫:৫০:০১ অপরাহ্ন
মেয়েদের ফুটবল ম্যাচে বাধা, অন্তর্বর্তী সরকারের নিন্দা
দিনাজপুর ও জয়পুরহাটে মেয়েদের ফুটবল ম্যাচসহ সাম্প্রতিক সময়ে নারীদের বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডে বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, "নারীরা বাংলাদেশের নাগরিক এবং পুরুষদের মতো সমানভাবে মানবিক ও নাগরিক অধিকার ভোগ করে। সরকার নারীদের অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। কেউ যদি নারীদের অধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত থাকে বা বেআইনি বিধিনিষেধ আরোপের চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।"

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, "যেকোনো গোষ্ঠীর প্রতি বৈষম্য বা নিপীড়নের প্রচেষ্টার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। ইতোমধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয় দিনাজপুর ও জয়পুরহাট জেলা প্রশাসনকে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ পুনরায় আয়োজনের নির্দেশ দিয়েছে।"

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি নারী ফুটবল, ক্রিকেট ও কাবাডি ম্যাচ আয়োজন করা হয়েছে এবং স্থানীয় জনগণ এসব আয়োজনের প্রশংসা করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, গত এক মাসে প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দেশের অন্যতম বৃহৎ যুব উৎসব আয়োজন করেছে, যেখানে নারী খেলোয়াড়দের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে হাজারো মেয়ে ফুটবল, ক্রিকেট ও কাবাডি প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

এছাড়া, অধ্যাপক ইউনূস নারীদের খেলাধুলায় আরও সুযোগ সৃষ্টি করতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বৈঠক করেছেন এবং বাংলাদেশের নারী ফুটবলারদের জন্য অবকাঠামো ও সুযোগ-সুবিধা উন্নয়নে সহায়তা চেয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজে ২৪ ঘণ্টার ব্যবধানে ডুবল ২ বাণিজ্যিক জাহাজ

হরমুজে ২৪ ঘণ্টার ব্যবধানে ডুবল ২ বাণিজ্যিক জাহাজ