ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

মার্কিন বিমান দুর্ঘটনায় ওবামা ও বাইডেনের ‘ডাইভার্সিটি পলিসি’কে দুষলেন ট্রাম্প

  • আপলোড সময় : ৩১-০১-২০২৫ ০৮:৫০:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০১-২০২৫ ০৮:৫০:১৮ পূর্বাহ্ন
মার্কিন বিমান দুর্ঘটনায় ওবামা ও বাইডেনের ‘ডাইভার্সিটি পলিসি’কে দুষলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টার এবং আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানের সংঘর্ষের পর আনুষ্ঠানিক ব্রিফিং করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিফিংয়ে ওবামা এবং বাইডেন-সমর্থিত ‘ডাইভার্সিটি হায়ারস’কে বিমান নিরাপত্তার মান কমানোর জন্য দোষারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।বৃহস্পতিবার  ৩০ জানুয়ারি ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, বুধবার  ২৯ জানুয়ারি রাতে যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে সেনাবাহিনীর হেলিকপ্টারের ধাক্কা লাগার কারণ এখনও জানা যায়নি। তবে কারণ জানতে তদন্ত চলছে।কারণ জানা না গেলেও এই দুর্ঘটনার জন্য তিনি তার পূর্বসূরিদের জাতি বা লিঙ্গভিত্তিক অগ্রাধিকারের ‘ডাইভার্সিটি’ উদ্যোগকে দুষছেন। বলেছেন, এয়ার ট্রাফিক কন্ট্রোলের জন্য যাদেরকে নিয়োগ করা হয়ে এসেছে, তারা সবসময় যে যোগ্য লোক তা নয়।
 
ট্রাম্পের অভিযোগ, ডেমোক্র্যাট প্রেসিডেন্টদের আমলে নিয়োগের ক্ষেত্রে যে বৈচিত্র্য আনা হয়েছিল, তাতেই উড়োজাহাজ চলাচলে নিরাপত্তার মান কমেছে। আর সেটিই এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ। যে দুর্ঘটনায় ৬৭ যাত্রীর সবাই নিহত হয়েছেন। 
ট্রাম্প বলেন, ‘আমি নিরাপত্তাকে সবার ওপরে রাখি। কিন্তু ওবামা, বাইডেন এবং ডেমোক্র্যাটরা নীতিকে (পলিসি) কে প্রথমে রাখে। তারা আসলে বলতে চেয়েছেন ‘আরও বেশি শ্বেতাঙ্গ’। কিন্তু আমরা বলেছি যোগ্য লোকদের চাই।’ট্রাম্প হোয়াইট হাউজে ব্রিফিং শুরু করার আগে ওয়াশিংটনের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের এবং তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করেন।আরও বলেন যে তিনি ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের একজন ভারপ্রাপ্ত প্রশাসক, ক্রিস রোচেলোকে নিয়োগ করছেন।
 
স্থানীয় সময় বুধবার ২৯ জানুয়ারি রাত ৯টার দিকে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে ৩৩-এর কাছাকাছি বিমানে সংঘর্ষের ঘটনা ঘটে। যাত্রীবাহী বিমানটিতে মোট ৬০ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য ছিলেন। আর হেলিকপ্টারে ৩ জন মার্কিন সৈন্য ছিলেন।এটি যুক্তরাষ্ট্রের ২০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনা।
 
সূত্র: হিন্দুস্তান টাইমস
 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী