ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব ‘রসিকতা নয়’: মার্কো রুবিও

  • আপলোড সময় : ৩১-০১-২০২৫ ০৯:৪০:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০১-২০২৫ ০৯:৪০:১৬ পূর্বাহ্ন
ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব ‘রসিকতা নয়’: মার্কো রুবিও
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কিনতে চাওয়ার প্রস্তাব কোন ‘রসিকতা’ নয় বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার ( ৩০ জানুয়ারি) তিনি আরও বলেন যে, ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয়া যুক্তরাষ্ট্রের ‘জাতীয় স্বার্থ।’বৃহস্পতিবার দ্য মেগিন কেলি শো-তে, রুবিও পুনর্ব্যক্ত করেন যে ট্রাম্প গ্রিনল্যান্ড কিনতে চান এবং গ্রিনল্যান্ড অধিগ্রহণের জন্য প্রয়োজনে সামরিক বলপ্রয়োগের সম্ভাবনা উড়িয়ে দেননি।রুবিও বলেন, ‘এটা কোন রসিকতা নয়। এটা জমি অধিগ্রহণের উদ্দেশ্যে জমি অধিগ্রহণের বিষয় নয়। এটি আমাদের জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত এবং এর সমাধান হওয়া দরকার।’তবে কবে নাগাদ গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আসতে পারে সে বিষয়ে কোন তথ্য জানাননি রুবিও। বলেন, এটি অবশ্যই প্রেসিডেন্টের বিষয়। কারণ তিনি বিষয়টি তুলে ধরেছেন। আমরা এখনও কৌশলগতভাবে কীভাবে এগিয়ে যাব তা নিয়ে আলোচনা করার অবস্থানে নেই। আমি মনে করি আপনি যে বিষয়ে নিশ্চিত থাকতে পারেন তা হলো, এখন থেকে চার বছর পরে আর্কটিকের প্রতি আমাদের আগ্রহ আরও সুরক্ষিত হবে।

রুবিও আরও বলেন, আর্কটিক অঞ্চলের বরফ গলতে থাকায় জাহাজ পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যদি মার্কিন যুক্তরাষ্ট্র পদক্ষেপ না নেয়, তাহলে চীন এই অঞ্চলের উপর আধিপত্য বিস্তার করতে পারে।এদিকে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুট এগেদে, যিনি ডেনমার্ক থেকে স্বাধীনতার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, বারবার বলেছেন যে দ্বীপটি বিক্রির জন্য নয় এবং তাদের ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব তাদের জনগণের।এদিকে ডেনিশ বার্লিংস্কে এবং গ্রিনল্যান্ডের সার্মিটসিয়াক দৈনিকে প্রকাশিত সাম্প্রতিক এক জরিপ অনুসারে, ৮৫ শতাংশ গ্রিনল্যান্ডবাসী বলেছেন যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে যোগ দিতে চান না।বৃহস্পতিবার, ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা জানান ডেনমার্কের সার্বভৌমত্ব ইইউর জন্য একটি ‘অপরিহার্য ইস্যু।’
 
সূত্র: পলিটিকো

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা