ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

নওগাঁয় বৃষ্টির মতো ঝরছে শিশির

  • আপলোড সময় : ৩১-০১-২০২৫ ১০:৫৪:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০১-২০২৫ ১০:৫৪:৪৬ পূর্বাহ্ন
নওগাঁয় বৃষ্টির মতো ঝরছে শিশির
ঘনকুয়াশা, সেই সঙ্গে বৃষ্টির মতো ঝরছে শিশির। মাঘের মাঝামাঝিতে আবারও হাড় কাঁপানো শীত ঝেঁকে বসেছে নওগাঁর বরেন্দ্র জনপদে। জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঘনকুয়াশা রাত থেকে সকাল পর্যন্ত কনকনে শীতে সাধারণ মানুষ কাহিল হয়ে পড়েছে। শীতের কারণে জরুরি কাজ ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছে না। তবে শীত উপেক্ষা করেই কাজের সন্ধানে ছুটছেন দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ।স্থানীয় আবহাওয়া অফিস শুক্রবার (৩১ জানুয়ারি) নওগাঁয় ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষের বেড়েছে দুর্গতি। ঠান্ডায় কাজ করতে বেগ পেতে হচ্ছে। এতে খেটে খাওয়া মানুষের আয় রোজগার কমেছে।


সরেজমিনে দেখা গেছে, গত দুই দিন ধরে নওগাঁয় সূর্যের দেখা নেই। তীব্র শীতের হাত থেকে বাঁচার জন্য বাসা-বাড়ি, সড়কের পাশে খড়-কুটো জ্বালিয়ে শিশুসহ বয়স্ক মানুষ শীত নিবারণের চেষ্টা করছেন। ভোরে ঘনকুয়াশা থাকার কারণে নওগাঁ জেলার বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহানগুলোকে চলাচল করতে দেখা গেছে। নিম্ন আয়ের মানুষ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের বের হতে দেখা গেছে।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা