ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬ , ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা সরকারের সিলেটে ৪৬৩৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর জাপান গেলেন জামায়াত আমির হযরত শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন: রাষ্ট্রপতি ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬১ শতাংশ মার্কিনি: জরিপ ধর্ম মানুষকে ভালোবাসার জন্য, যুদ্ধের জন্য নয়: মির্জা ফখরুল হাওরের কৃষকদের রক্ষায় বিশেষ উদ্যোগ: ধান-চাল সংগ্রহ শুরু হচ্ছে ৩ মে তরমুজ খেয়ে একই পরিবারের চারজনের মৃত্যু, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী ফায়ার সার্ভিসে শুরু হলো ‘ই-ফায়ার লাইসেন্স’, ঘরে বসেই মিলবে সেবা সমাবেশ মঞ্চে তারেক রহমান, স্লোগানে উত্তাল নয়াপল্টন ইতালিতে ছোট ভাইকে হত্যা করে পরিবারকে মরদেহ দেখাল বড় ভাই আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা - মেয়ের হত্যাকারীর মৃত্যুদণ্ডের রায় শুনে কান্নায় ভেঙে পড়েন মা চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসীদের হামলায় দুই সাংবাদিক আহত প্রিজনভ্যানে দুর্ঘটনায় আহত হওয়ার দাবি সাবেক প্রতিমন্ত্রী পলকের শুভ বুদ্ধপূর্ণিমা আজ ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব নাকচ করল মার্কিন সিনেট গভীর রাতে নেশা করে ঘরে ফিরে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যার চেষ্টা

চলে গেলেন গুণী অভিনেতা মাসুদ আলী খান

  • আপলোড সময় : ০১-১১-২০২৪ ০৯:০৬:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৪ ০৯:০৬:৫২ পূর্বাহ্ন
চলে গেলেন গুণী অভিনেতা মাসুদ আলী খান
দেশের গুণী ও বয়োজ্যেষ্ঠ অভিনেতা অভিনেতা মাসুদ আলী খান মারা গেছেন। আজ বিকেল ৪টা ২০ মিনেটে রাজধানীর গ্রীন রোডের তার বাসায় মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। তিনি জানান, তিনি অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। প্রায়ই হাসপাতালে যেতে হতো।তার বয়স হয়েছিল ৯৫ বছর।

মাসুদ আলী খানের দাফন কোথায় ও কখন হবে, তা নিশ্চিত করে বলতে পারেননি তার দীর্ঘদিনের সহকারী রবিন মণ্ডল ও অভিনয়শিল্পী সংঘের সভাপতি নাসিম। রবিন গণমাধ্যমে বলেন, ‘অভিনেতার এক ছেলে যুক্তরাষ্ট্রে থাকেন। আগামী ১৩ নভেম্বর তার দেশে আসার কথা।এখন তিনি কখন বা কবে আসবেন, সেটা জানি না। তার সিদ্ধান্তের ওপরই সব নির্ভর করছে। তবে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইরে। মনে হয় সেখানেই দাফন করা হবে তাকে।পরে নাসিম জানান, অভিনেতাকে তার গ্রামের বাড়িতেই দাফন করা হবে। 

দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে আছেন গুণী অভিনেতা মাসুদ আলী খান। বয়সের ভারে ঠিকমতো হাঁটাচলাও করতে পারতেন না এই অভিনেতা। হুইল চেয়ারই ছিল তার ভরসা। এ কারণে বেশির ভাগ সময় ঘরের ভেতরেই কাটাতে হতো মাসুদ আলী খানকে।১৯৫৬ সালে এ দেশের প্রথম নাটকের দল ড্রামা সার্কেলের সঙ্গে যুক্ত হন মাসুদ আলী খান। সেই থেকে অভিনয়ে ব্যস্ততা বেড়ে যায়। ৫ দশকেরও বেশি সময় টানা অভিনয় করেছেন তিনি।

তার অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘দুই দুয়ারি’, ‘দীপু নাম্বার টু’, ‘মাটির ময়না’। তার অভিনীত আলোচিত কয়েকটি নাটক হচ্ছে ‘কূল নাই কিনার নাই’, ‘এইসব দিনরাত্রি’, ‘কোথাও কেউ নেই’।

 

কমেন্ট বক্স
জাপান গেলেন জামায়াত আমির

জাপান গেলেন জামায়াত আমির