ঢাকা , শনিবার, ০৭ মার্চ ২০২৬ , ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিশার বিরুদ্ধে অভিনয়শিল্পী সংঘে অভিযোগ দিলেন অথই ইউরোপের জন্য হুমকি হয়ে উঠেছে ইরান: ন্যাটো মহাসচিব ক্ষেপণাস্ত্র ছোড়ায় ইরানের ওপর চটল তুরস্ক ইরানের ৭৫টি ক্ষেপণাস্ত্র, ১২৩টি ড্রোন আটকানোর দাবি বাহরাইনের পাকিস্তানি ক্রিকেটারকে নিয়ে ‘ভিত্তিহীন’ খবর, কঠোর অবস্থানে পিসিবি প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও দেশে ফেরার সময় বিমানবন্দরে থাকবে না মন্ত্রী-আমলাদের লম্বা লাইন বন্ধ হয়ে পড়া পাটকল চালুর জন্য কাজ করছে সরকার: পাটমন্ত্রী চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

  • আপলোড সময় : ০১-০২-২০২৫ ০১:৫০:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৫ ০১:৫০:৫৬ অপরাহ্ন
রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ
অন্তর্বর্তী সরকারের পদত্যাগ, দায়ের হওয়া মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে লিফলেট বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। আজ শনিবার সকালে দলটির পক্ষ থেকে প্রেসক্লাব এলাকায় কর্মসূচি পালন করে ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতা-কর্মী। সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে ও আশপাশের এলাকায় পথচারী ও যাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করেন তাঁরা।ঢাকাসহ সারা দেশে এই লিফলেট বিতরণ কর্মসূচি চলছে দাবি করে আওয়ামী লীগের উপ কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোছাইন বলেন, ‘আজ শনিবার থেকে টানা পাঁচ দিন সারা দেশসহ ঢাকা মহানগরে এ লিফলেট বিতরণ কার্যক্রম চলবে। আমরা সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু করেছি। এই কর্মসূচি পালনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মাঠে নেমেছে।’গত মঙ্গলবার দলটির অফিশিয়াল ফেসবুক পেজে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগসহ ১০টি দাবি নিয়ে মাঠে নামার ঘোষণা দেয় আওয়ামী লীগ। এ সব দাবিতে ১ থেকে ১৮ ফেব্রুয়ারি পাঁচ ধরনের কর্মসূচি দিয়েছে দলটি।

কর্মসূচির মধ্যে রয়েছে ১ থেকে ৫ ফেব্রুয়ারি আছে প্রচারপত্র বিলি; ৬ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ; ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ; ১৬ ফেব্রুয়ারি অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি রয়েছে দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের ডাক।
লিফলেট বিতরণে কর্মসূচিতে ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মুকিব মিয়া, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহসভাপতি এস এম আব্দুর রহিম, ছাত্রলীগের সাবেক সহ- সম্পাদক এনামুল হক প্রিন্স, যুগ্ম-সাধারণ সম্পাদক দিদার মুহাম্মদ নিজামুল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি এম. এম. নাজমুল হাসান, হাসান আহমেদ খান, ছাত্রলীগের সাবেক উপ মানব সম্পদ সম্পাদক কপিল হালদার সজল, আমিনুল ইসলাম, আব্দুস সামাদ লাভলু, আলী হোসেন, মাহমুদুল হাসান মামুন প্রমুখ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
তিশার বিরুদ্ধে অভিনয়শিল্পী সংঘে অভিযোগ দিলেন অথই

তিশার বিরুদ্ধে অভিনয়শিল্পী সংঘে অভিযোগ দিলেন অথই