ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

মঞ্চে লুটিয়ে পড়া সাবিনা ইয়াসমিনকে নেয়া হলো হাসপাতালে

  • আপলোড সময় : ০১-০২-২০২৫ ০১:৫৭:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৫ ০৭:০৫:১২ অপরাহ্ন
মঞ্চে লুটিয়ে পড়া সাবিনা ইয়াসমিনকে নেয়া হলো হাসপাতালে
গান গাইতে গাইতে মঞ্চেই লুটিয়ে পড়লেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকবো’, অনুষ্ঠানে গান পরিবেশনের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।
তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী দিঠি আনোয়ার। তিনি জানান, সাবিনা ইয়াসমিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তবে শঙ্কামুক্ত। তিনি আরও বলেন, ‘অনেকদিন পর আন্টি মঞ্চে গান গাইতে উঠেছিলেন। কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তাকে ইউনাইটেড হাসপাতালের ইমার্জেন্সিতে নেয়া হয়। আন্টি এখন ভালো আছেন। দুই একদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে তিনি বাসায় ফিরবেন।’
 
২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমিন। এরপর আর তাকে মঞ্চের গান পরিবেশনায় পাওয়া যায়নি। এ সময় ক্যানসার নিয়ে চিকিৎসাতেও ছিলেন সাবিনা।  আয়োজকরা জানান, দীর্ঘ প্রায় এক বছর পর মঞ্চে উঠেছিলেন তিনি। একইমঞ্চে শনিবারও তার গান গাওয়ার কথা ছিল। 
 

কমেন্ট বক্স