ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

তৃতীয় দিনের মতো অনশনে তিতুমীরের শিক্ষার্থীরা, বিকেল পর্যন্ত আল্টিমেটাম

  • আপলোড সময় : ০১-০২-২০২৫ ০২:১৬:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৫ ০২:১৬:৫৯ অপরাহ্ন
তৃতীয় দিনের মতো অনশনে তিতুমীরের শিক্ষার্থীরা, বিকেল পর্যন্ত আল্টিমেটাম
বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ শনিবার বিকেল ৪টার মধ্যে দাবি পূরণের ঘোষণা না দেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন ডিএনসিসি আওতাধীন এলাকায় ব্যারিকেড কর্মসূচি পালন করবেন তাঁরা।এ দিকে অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীদের দুজন গতকাল অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন। আজ ১০ জন শিক্ষার্থী অনশনে রয়েছেন।আন্দোলনকারীদের নেতা নায়েক নূর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে বিকেল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা না এলে, আমরা উত্তর সিটি করপোরেশন এলাকায় সড়ক অবরোধ করব।’

গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গুলশান-১ এলাকায় অবরোধ করে শিক্ষার্থীরা। পরে রাত সাড়ে ১১টায় অবরোধ তুলে নেয় তাঁরা। এর আগে সারা দিন মূল ফটকের সামনে অবস্থান নিয়ে অনশন কর্মসূচি পালন করেন।গত বৃহস্পতিবার বেলা ১২টায় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণাসহ সাত দফা দাবি আদায়ে সড়ক অবরোধ ও অনশন কর্মসূচির ঘোষণা দেন কলেজটির শিক্ষার্থীরা সংগঠন ‘তিতুমীর ঐক্য।’ পরে তারা কলেজের সামনে মহাখালীর প্রধান সড়ক অবরোধ করেন। এতে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। সড়ক অবরোধের মধ্যে রাত পৌনে ৯টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে আন্দোলনরতদের সঙ্গে কথা বলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মো. নুরুজ্জামান। দাবি-দাওয়া সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তুলে ধরার আশ্বাসেও কর্মসূচি প্রত্যাহার করেনি শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে তিতুমীর কলেজের ৭ জন শিক্ষার্থী সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রানা আহমেদ ও গণিত বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম চিকিৎসাধীন রয়েছেন।আন্দোলনকারীরা এর আগে ৭ জানুয়ারি কলেজটির প্রধান ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার টানিয়ে দেন। একই দাবিতে গত ১৮ নভেম্বর মহাখালীর আমতলী, কাঁচাবাজার ও রেলক্রসিংয়ে শত শত শিক্ষার্থী জড়ো হয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। পরদিন ক্লাস-পরীক্ষা বর্জন করে ‘ক্লোজডাউন তিতুমীর’ কর্মসূচি দেন তারা।

গুলশান ছাড়লেও ক্যাম্পাসের সড়ক ছাড়েননি তিতুমীরের শিক্ষার্থীরাগুলশান ছাড়লেও ক্যাম্পাসের সড়ক ছাড়েননি তিতুমীরের শিক্ষার্থীরাএরপর ৩ ডিসেম্বর তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। তবে ওই কমিটি ‘যথাযথভাবে’ কাজ করছে না বলে অভিযোগ শিক্ষার্থীদের।শিক্ষার্থীদের সাত দফা দাবির মধ্যে রয়েছে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা, শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিত না হলে শিক্ষার্থীদের আবাসিক খরচ বহন করা, একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগ, আন্তর্জাতিক মানের গবেষণাগার তৈরিতে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিত করা।

 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা