ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

ফিলাডেলফিয়ায় এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ৬ জনের কেউ বেঁচে নেই

  • আপলোড সময় : ০১-০২-২০২৫ ০৪:৩৪:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৫ ০৪:৩৪:০৬ অপরাহ্ন
ফিলাডেলফিয়ায় এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ৬ জনের কেউ বেঁচে নেই
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সামরিক বাহিনীর হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষের পর এবার ফিলাডেলফিয়ায় এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এয়ার অ্যাম্বুলেন্সে মোট ৬জনের কেউ বেঁচে নেই। এমনটাই জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনবিসি নিউজ।এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৩১ জানুয়ারি) ফিলাডেলফিয়ায় আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় একটি ছোট বিমান।স্থানীয় সময় সন্ধ্যায় একটি শপিং মলের কাছাকাছি ভূপাতিত হয় উড়োযানটি।পতনের পরপরই হয় বিস্ফোরণ। আগুন ধরে যায় পাশের বেশ কয়েকটি বাড়ি এবং গাড়িতে। লেয়ারজেট ফিফটি ফাইভ বিমানটি স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফিলাডেলফিয়া থেকে মিসৌরির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল। চার মাইলেরও কম দূরত্ব পাড়ি দেয়ার পর বিমানটি বিধ্বস্ত হয়।

জেট রেসকিউ এয়ার অ্যাম্বুলেন্স জানিয়েছে যে তাদের বিমানে থাকা চারজন ক্রু সদস্য, একজন শিশু রোগী এবং রোগীর সহকারীর মধ্যে কেউ বেঁচে নেই। ভয়াবহ এই দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমেন্ট বক্স
একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন