ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

কথা বলবেন হিসাব করে, উপদেষ্টাদের উদ্দেশ্যে সেলিমা রহমান

  • আপলোড সময় : ০১-০২-২০২৫ ০৬:১৭:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৫ ০৬:১৭:৪৬ অপরাহ্ন
কথা বলবেন হিসাব করে, উপদেষ্টাদের উদ্দেশ্যে সেলিমা রহমান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, সরকারে থেকে দল করবেন, সেটা হবে না। কথা বলবেন হিসাব করে। বিএনপি একটি বড় দল এবং ঐতিহ্যবাহী দল। সেই দলের বিরুদ্ধে কথা বলতে হলে সংযত হয়ে কথা বলতে হবে।শনিবার জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের উদ্যোগে আয়োজিত আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী দোসরদের নানামুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে নাগরিক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।সেলিমা রহমান বলেন, ড. ইউনূসের সম্মান বিশ্বজুড়ে। তিনি এ সরকারের প্রধান হয়ে কাজ করছেন। কিন্তু উপদেষ্টা পরিষদ থেকে যখন আমিত্বের কথা ভেসে আসে, আমি এটা করবো, আমরা এটা করেছি... এসব কথা শুনলে কষ্ট লাগে। শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনাও এরকম কথা বলেছেন, সব কিছু তাদের। আর কারও কিছু নাই। দেশের জনগণের কিছু নাই। তার পতন হয়েছে।

তিনি বলেন, ছাত্ররা দল করবে খুব ভালো কথা। নতুন প্রজন্ম আগামী দিনে দেশ চালাবে, ছাত্র-যুবকরা ভাষা আন্দোলন, ৬৯-এর গণআন্দোলন, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন, সব সময়ই তরুণ সমাজ সেটি করেছিল। কিন্তু তাদের মধ্যে এরকম ক্ষমতার লোভ ছিল না। তারা দেশের জন্য অংশগ্রহণ করেছিল। যার যার জায়গায় তারা সে সময় চলে গিয়েছিল। আপনারা (উপদেষ্টারা) সরকারে থেকে দল করবেন, সেটা হবে না। কথা বলবেন হিসাব করে। বিএনপি একটি বড় দল এবং ঐতিহ্যবাহী দল। সেই দলের বিরুদ্ধে কথা বলতে হলে সংযত হয়ে কথা বলতে হবে।আপনারা (অন্তর্বর্তী সরকার) সংস্কার করেন। আপনাদের যৌক্তিক সময় দেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি।তিনি বলেন, প্রতিনিয়ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজে আন্দোলন সংগ্রাম বেড়েই চলেছে। রাস্তাঘাট অবরোধ এবং দেশের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বহুগুণ বেড়েছে। সে বিষয়টি সরকারকে খেয়াল রাখতে হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা