ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সময় ১৫ মিনিট, ৯৮ কোটি টাকা টেবিলে রেখে কর্মীদের বোনাস লুটে নিতে বললো কোম্পানি

  • আপলোড সময় : ০১-০২-২০২৫ ০৬:৫৬:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৫ ০৬:৫৬:০২ অপরাহ্ন
সময় ১৫ মিনিট, ৯৮ কোটি টাকা টেবিলে রেখে কর্মীদের বোনাস লুটে নিতে বললো কোম্পানি
পৃথিবীতে এমন অনেক কোম্পানি রয়েছে, যেগুলো তাদের কর্মীদের পুরস্কৃত করার জন্য অতিরিক্ত কিছু করে থাকে। বিশেষকরে, কর্মীদের বাৎসরিক বোনাস দেবার ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠানই দিয়ে থাকে দেশের বাইরে ভ্রমণ কিংবা ৫ তারকা হোটেলে ছুটি কাটানোর সুযোগ। কিন্তু আজকের গল্প পুরো ‘হোল-নিউ-লেভেলে’।চীনের ক্রেন কোম্পানি। সম্প্রতি, কর্মীদের পুরস্কৃত করার জন্য একটি পার্টির আয়োজন করে। কোন কর্মচারী কত টাকা পাবে তা নির্ধারণের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করার সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। একটি লম্বা টেবিলে এলোমেলো করা রাখা হয় প্রায় ৯৮ কোটি টাকা। সময় মাত্র ১৫ মিনিট। এই সময়ের মধ্যে কর্মীরা যত খুশি তত টাকা নিতে বলা হয়।

চীনা সোশ্যাল মিডিয়া সাইট ডুয়িন এবং ওয়েইবোতে শেয়ার করা হেনান মাইনিং ক্রেন কোং লিমিটেডের এই পার্টির ভিডিও। এরপর বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এই ভিডিও। ভিডিওতে দেখা যায় কর্মীরা তাদের বোনাস ঘরে তোলার জন্য নগদ টাকা গুনছে। তাও যত খুশি তত!একজন ব্যক্তি ১৫ মিনিটের মধ্যে ১০০,০০০ ইউয়ান (১৮.৭ হাজার সিঙ্গাপুর ডলার) মূল্যের নগদ টাকা গুনতে সক্ষম হন। অন্যান্য কর্মচারীরা নগদ টাকা জড়ো করে যত দ্রুত সম্ভব টাকা গুনতে থাকেন।
ভিডিওটিতে বিভিন্ন মন্তব্য করে মানুষ তাদের বিস্ময় প্রকাশ করেছে অথবা রসিকতা ভাগ করে নিয়েছে। একজন লিখেছেন, ‘আমার কোম্পানির মতোই। কিন্তু টাকার পরিবর্তে, তারা প্রচুর কাজের চাপ দেয়।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা