ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু 

১০ টাকার ভাড়া চাইছে ১০০ টাকা, পায়ে হেঁটেই রওনা হয়েছেন অনেকে

  • আপলোড সময় : ০২-০২-২০২৫ ১১:১৫:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৫ ১১:১৫:৫০ পূর্বাহ্ন
১০ টাকার ভাড়া চাইছে ১০০ টাকা, পায়ে হেঁটেই রওনা হয়েছেন অনেকে
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। মোনাজাত শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা নিজ নিজ গন্তব্যের পথে রওনা হয়েছেন। তবে গণপরিবহন সংকট ও অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে অনেককে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় আখেরি মোনাজাত শেষ হতেই মুসল্লিরা বাড়ি ফেরার চেষ্টা করেন। তবে গাজীপুর থেকে স্বাভাবিক যান চলাচল শুরু না হওয়ায় অনেককেই দীর্ঘ পথ হেঁটে যেতে দেখা গেছে। অন্যদিকে, চলাচলরত বাসগুলো অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে।

ইজতেমা ময়দান থেকে ফেরা মুসল্লি আবদুল বাসেত বলেন, "মোনাজাত শেষে বাসে উঠতে চেয়েছিলাম, কিন্তু গেট লক করে ২০ টাকার ভাড়া ১০০ টাকা চাচ্ছে। তাই বাধ্য হয়ে হাঁটা শুরু করেছি।"

কলেজপড়ুয়া মুশফিকুর রহমান বলেন, "টঙ্গী থেকে খিলখেত যাওয়ার ভাড়া সাধারণত ১৫-২০ টাকা। কিন্তু বাসগুলো ১০০ টাকার নিচে নিচ্ছেই না। তাই হাঁটছি। যেহেতু অনেক মানুষ একসঙ্গে হাঁটছে, কষ্টটা তেমন অনুভব হচ্ছে না।"

তবে বৃদ্ধ ও শিশুরা বাস, সিএনজি, পিকআপভ্যান কিংবা মোটরসাইকেলে করেই ফিরছেন।

এ বিষয়ে বিমানবন্দর জোনের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিশ্বরোডগামী ডাইভারশন ইতোমধ্যে খুলে দেওয়া হয়েছে। ধাপে ধাপে গাজীপুরের দিকের রাস্তা চালু করা হচ্ছে, ফলে যান চলাচল দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’