ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

‘ঝুঁকিপূর্ণ’ বাতাসে বায়ুদূষণের শীর্ষে ঢাকা, ধারেকাছেও নেই কেউ

  • আপলোড সময় : ০২-০২-২০২৫ ১২:১৩:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৫ ১২:১৩:২০ অপরাহ্ন
‘ঝুঁকিপূর্ণ’ বাতাসে বায়ুদূষণের শীর্ষে ঢাকা, ধারেকাছেও নেই কেউ
বিশ্বের ১২৪টি শহরের মধ্যে সবচেয়ে দূষিত শহর হিসেবে আজ রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকাকে প্রথম স্থানে রাখা হয়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর সূচক থেকে এই তথ্য পাওয়া গেছে।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স ৩৩৬, যা ‘ঝুঁকিপূর্ণ’ মাত্রায় পৌঁছেছে। এদিন সকালে ঢাকার আশপাশের কোনো শহর তালিকায় না থাকলেও, দ্বিতীয় স্থানে থাকা দিল্লি ২০৫ স্কোর এবং তৃতীয় স্থানে থাকা মিয়ানমারের ইয়াংগোন ১৯৬ স্কোর যথাক্রমে ‘খুব অস্বাস্থ্যকর’ ও ‘অস্বাস্থ্যকর’ বাতাসের শহর হিসেবে চিহ্নিত হয়েছে।

এদিকে, দিল্লির চেয়ে ১৩১ পয়েন্ট বেশি দূষণের মাত্রা নিয়ে ঢাকা শীর্ষ অবস্থানে রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই মাত্রার বায়ুদূষণ শিশু, প্রবীণ ও অসুস্থদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। এটি শ্বাসকষ্টজনিত রোগ, হৃদরোগ এবং অন্যান্য জটিলতা সৃষ্টি করতে পারে।

আইকিউএয়ারের পর্যবেক্ষণে নিয়মিতই বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান শীর্ষের দিকে থাকছে, যা জনস্বাস্থ্যের জন্য অশনিসংকেত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বাতাসের গুণমান সূচক দিয়ে বায়ুদূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ুদূষণের পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে ‘বিশুদ্ধ বাতাস’ ধরা হয়। ৫১-১০০ হলে তা ‘সহনীয়’। ১০১-১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য ‘অস্বাস্থ্যকর’। ১৫১-২০০ হলে সবার জন্য ‘অস্বাস্থ্যকর’ এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস বসবাসকারীদের জন্য ‘ঝুঁকিপূর্ণ বা দুর্যোগপূর্ণ’।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা