ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম প্রস্তুতিতেই কেটে যাবে জুলাই, এসএসসির ফল নিয়ে ফের সিদ্ধান্ত বদল দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব

বরের নাচ দেখে বিয়ে ভেঙে দিলেন কনের বাবা

  • আপলোড সময় : ০২-০২-২০২৫ ১২:৩৫:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৫ ১২:৩৫:৪৩ অপরাহ্ন
বরের নাচ দেখে বিয়ে ভেঙে দিলেন কনের বাবা
বিয়ে করতে এসে অনুষ্ঠানে নাচানাচি করায় বিয়ে ভেঙে দিয়েছেন কনের বাবা। এমন ঘটনা ঘটেছে ভারতের দিল্লিতে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ কথা জানানো হয়। খবরে বলা হয়, তখন সবে সন্ধ্যা নেমেছে।
ঢাক-ঢোল নিয়ে শোভাযাত্রা সহকারে বিয়ে করতে দিল্লির গন্তব্যে পৌঁছেন বর। চারদিকে উচ্ছ্বাস-উন্মাদনা। শুরু হয়েছে নাচানাচি। বর ও কনে পক্ষের সকলে নাচানাচিতে মেতে উঠেন।কিছুক্ষণের মধ্যে বরকেও সকলে নাচতে অনুরোধ করেন। নাচের লোভ সামলাতে পারেননি বর। সে সময়ই হঠাৎ বেজে ওঠে 'চোলি কা পিছে কেয়া হ্যায়' গান। বরও তালে তাল মিলিয়ে নাচতে থাকেন।বেশিরভাগ আমন্ত্রিতই বিয়ের এই হালকা মুহূর্তটি উপভোগ করেছিলেন। কিন্তু বরের আচরণ, কনের বাবার ভালো লাগেনি। তিনি ওই গানের সঙ্গে নাচায় হবু জামাইয়ের আচরণ এবং তার পরিবারের মূল্যবোধ নিয়ে প্রশ্ন তোলেন। অত্যন্ত অসন্তুষ্ট হয়ে শেষমেষ ওই ছেলের সঙ্গে মেয়ের বিয়েই বাতিল করে দেন।এর পরই কান্নায় ভেঙে পড়েন কনে।

কাঁদতে কাঁদতেই বিয়ের আসর ছেড়ে চলে যান। হবু বর কনের বাবার সঙ্গে কথা বলে বিষয়টি যে নিছক মজার তা বোঝানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। কনের পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, বিয়ে বাতিল হওয়ার অনেক পরেও বাবার রাগ কমেনি। মেয়ের সঙ্গে বরের পরিবারের যোগাযোগও বন্ধ করে দিয়েছেন।

কমেন্ট বক্স