ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

প্লিজ ভিডিও করবেন না : কেয়া পায়েল

  • আপলোড সময় : ০২-০২-২০২৫ ০১:০৯:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৫ ০১:০৯:২৯ অপরাহ্ন
প্লিজ ভিডিও করবেন না : কেয়া পায়েল

বর্তমান সময়ে ছোটপর্দার পছন্দের অভিনেত্রী কেয়া পায়েল। বছরজুড়েই ব্যস্ত থাকেন বিভিন্ন কাজ নিয়ে, এবং বিশেষ দিবস আসলেই তার কাজের পরিমাণ বেড়ে যায়। আসন্ন ভালোবাসা দিবসে একাধিক নাটক নিয়ে আসছেন তিনি, যা নিয়ে সম্প্রতি গণমাধ্যমের সামনে কথা বলেছেন কেয়া।

তবে, বর্তমান সময়ে শুটিং স্পট থেকে গোপনে ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা বাড়ছে। এই ধরনের ভিডিও ধারণে অনেক শিল্পী তাদের গোপনীয়তা হারাচ্ছেন, এবং এ নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করছেন। কেয়া পায়েলও এই বিষয়ে নিজের মতামত জানিয়ে বলেছেন, তিনি এই ধরনের আচরণকে বিরক্তিকর মনে করেন।

তিনি বলেন, “শুটিং চলাকালে বা রিহার্সাল দেওয়ার সময় আমি নিজেও জানি না, কেউ গোপনে ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করছে। এই বিষয়টি নিয়ে আমি শুটিং স্পটে সোচ্চার।”

কেয়া আরও বলেন, “ভিডিও বা ছবি তোলার আগে অনুমতি নেওয়া উচিত। সবচেয়ে খারাপ লাগে যখন শুটিং শেষে নিজের মতো একটু বসে আছি বা কারও সঙ্গে কথা বলছি, তখন ভিডিও করা হয়। তখন ব্যক্তিগত জীবন বলে কিছু থাকে না। আমি সবসময় বলি, প্লিজ ভিডিও কইরেন না।”

এদিকে, তার আসন্ন কাজ নিয়ে কেয়া পায়েল জানালেন, ভালোবাসা দিবসে তিনটি নাটক আসছে, এবং তিনি আশাবাদী দর্শকরা সেগুলো পছন্দ করবেন।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা