ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

শাশুড়ি দেখে ফেলায় প্রেমিককে নিয়ে একসঙ্গে গলায় ফাঁস প্রবাসীর স্ত্রীর

  • আপলোড সময় : ০২-০২-২০২৫ ০১:১৬:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৫ ০১:১৬:২৭ অপরাহ্ন
শাশুড়ি দেখে ফেলায় প্রেমিককে নিয়ে একসঙ্গে গলায় ফাঁস প্রবাসীর স্ত্রীর
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পরকীয়ার জেরে প্রেমিককে সঙ্গে নিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মোসা. টুসি খাতুন (২৪) নামের এক গৃহবধূ।তিনি জেলার গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ গ্রামের মালয়েশিয়া প্রবাসী সান মোহাম্মদের স্ত্রী।গতকাল শনিবার রাত ১০টার দিকে গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ গ্রামে এ ঘটনা ঘটে৷ ওই গৃহবধূর প্রেমিক মো. রাকিব আলী (২৮) শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের আড়গাড়াহাট গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টুসির স্বামী বিদেশে থাকেন। গতকাল শনিবার রাতে প্রেমিক রাকিব আলীকে টুসির ঘরে দেখে ফেলে তার শাশুড়ি। পরে দরজা লাগিয়ে ঘরের তীরের সঙ্গে একসঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন তারা। স্থানীয়রা জানালা দিয়ে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই সময় ঘরে টুসির দুটি শিশু সন্তান ঘুমন্ত ছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল বাসার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়ার জেরে শাশুড়ি দেখে ফেলায় এই আত্নহত্যার ঘটনা ঘটতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা