ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

শেখ হাসিনার পতনেও সহায়তা কমাল না ভারত

  • আপলোড সময় : ০২-০২-২০২৫ ০১:২৩:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৫ ০১:২৩:০৮ অপরাহ্ন
শেখ হাসিনার পতনেও সহায়তা কমাল না ভারত
ভারত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বিদেশি সহায়তার পরিমাণ কমিয়েছে। তবে বাংলাদেশের জন্য বরাদ্দ অপরিবর্তিত রেখেছে। আগামী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশকে ১২০ কোটি রুপি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি অর্থবছরও একই পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছিল।ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, ‘শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি ঘটেছে। এর পরও বাংলাদেশের বরাদ্দে কোনো পরিবর্তন আনা হয়নি।’ভারতের পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে বিদেশি সহায়তা খাতে মোট ৫ হাজার ৪৮৩ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে, যা গত অর্থবছরের ৫ হাজার ৮০৬ কোটি রুপি থেকে কম।

ভারত অন্যান্য দেশগুলোর জন্য সহায়তা কমানোর পাশাপাশি কিছু দেশের জন্য বরাদ্দ বাড়িয়েছে। উদাহরণস্বরূপ, নেপাল ও মালদ্বীপের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে। নেপালকে ২ হাজার ১৫০ কোটি রুপি ও মালদ্বীপকে ৬০০ কোটি রুপি সহায়তা দেওয়া হবে।অন্যদিকে, আফগানিস্তান ও মিয়ানমারের জন্য বরাদ্দ কমানো হয়েছে। আফগানিস্তানের জন্য বরাদ্দ ২০০ কোটি রুপি থেকে কমিয়ে ১০০ কোটি রুপি করা হয়েছে এবং মিয়ানমারের জন্যও সহায়তা কমিয়ে ৫০ কোটি রুপি কমিয়ে ৩৫০ কোটি রুপি করা হয়েছে।এছাড়া, শ্রীলঙ্কার জন্য ৩০০ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে। আফ্রিকার দেশগুলোর জন্য সহায়তা কিছুটা বাড়ানো হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, ‘আধিপত্য বাড়ানোর চেষ্টায়’ আফ্রিকায় বরাদ্দ ২৫ কোটি রুপি বাড়ানো হয়েছে।

ভারত যেসব দেশের জন্য বরাদ্দ বাড়িয়েছে, তার পেছনে কিছু কারণ রয়েছে। যেমন নেপালের জলবিদ্যুৎ প্রকল্প, অবকাঠামো নির্মাণ ও অর্থনৈতিক সহযোগিতায় আরও জোর দিয়েছে।মালদ্বীপের জন্য বরাদ্দ বাড়ানোর পেছনে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন ও ভূ-রাজনৈতিক অবস্থানে আগ্রহ এবং আফ্রিকার দেশগুলোর জন্য আধিপত্য বাড়ানোর চেষ্টায় বরাদ্দ বাড়ানো হয়েছে।উল্লেখ্য, শেখ হাসিনার শাসনামলে ভারত-বাংলাদেশের মধ্যে সহযোগিতা বেড়েছিল। ভারত মূলত হাসিনার সরকারকে একপেশে সমর্থন দিয়ে আসছিল। ফলে বাংলাদেশে বিরোধী দল ও সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ জমে। সবশেষ গণঅভ্যুত্থান ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে।অভিযোগ রয়েছে, শেখ হাসিনার সরকারের অধীনে বাংলাদেশের জনগণের অধিকারের প্রশ্নে ভারত কোনো বড় ভূমিকা পালন করেনি। বরং, হাসিনা ভারতকে এক ধরনের 'গোপন সহযোগিতা' দিয়ে এসেছে।

শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। সম্প্রতি ভারত তার ভিসার মেয়াদ বাড়িয়েছে। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা চলছে। তবে তাকে দেশে ফেরানোর বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে ফেরানোর জন্য একটি অনুরোধ এসেছে, কিন্তু চুক্তির কারণে তা গ্রহণযোগ্য নয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা