ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী

মার্কিন পণ্যে পাল্টা ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা কানাডার ও মেক্সিকোর

  • আপলোড সময় : ০২-০২-২০২৫ ০১:২৫:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৫ ০১:২৫:৫৮ অপরাহ্ন
মার্কিন পণ্যে পাল্টা ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা কানাডার ও মেক্সিকোর
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল থেকে চীন, কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন। হোয়াইট হাউস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (১ ফেব্রুয়ারি) মেক্সিকোর উপর ২৫%, কানাডার উপর ২৫% এবং চীনের উপর ১০% শুল্ক আরোপ করা হয়েছে।

এদিকে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুক্তরাষ্ট্রের শুল্কের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, ১৫৫ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। আগামী মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) থেকে ৩০ বিলিয়ন কানাডিয়ান ডলারের শুল্ক কার্যকর হবে এবং বাকি অংশ ২১ দিনের মধ্যে কার্যকর হবে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছেন, যার মধ্যে শুল্ক ছাড়াও শুল্কবহির্ভূত বিষয় অন্তর্ভুক্ত থাকবে। তিনি আরও জানান, মেক্সিকোর স্বার্থ রক্ষায় একটি দ্বিতীয় পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

এছাড়া, মেক্সিকোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মাদক পাচারকারী জোটের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে শেইনবাউম বলেন, এটি একটি মিথ্যা অপবাদ, যা তারা কঠোরভাবে প্রত্যাখ্যান করছেন।

কমেন্ট বক্স
সুন্দরবন ঘেঁষে ২৪ রিসোর্ট ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ

সুন্দরবন ঘেঁষে ২৪ রিসোর্ট ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ