ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

২২ বছর পর বাবার দেখা পেলেন দুই মেয়ে

  • আপলোড সময় : ০২-০২-২০২৫ ০১:৩৪:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৫ ০১:৩৪:৫৩ অপরাহ্ন
২২ বছর পর বাবার দেখা পেলেন দুই মেয়ে
কয়েক ঘণ্টা নাটকীয়তার পর বৃহস্পতিবার রামাল্লায় ইসরায়েলি কারাগার থেকে ৬০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর কারাবন্দি এবং তাদের স্বজনদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। এ সময় ফিলিস্তিনিদের একে অপরকে জড়িয়ে ধরতে দেখা যায়।মুক্তি পাওয়া ওই ৬০ জনের মধ্যে একজন হচ্ছেন ৪৭ বছর বয়সী হুসেইন নাসের। দীর্ঘ ২২ বছর পর তিনি ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন। দ্বিতীয় ইন্তিফাদায় অংশ নেওয়ার অপরাধে ২০০৩ সালে তিনি ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছিলেন।নাসের যখন কারাবন্দি হন তখন তার স্ত্রী অন্তঃসত্ত্বা। বড় মেয়ে হেদায়ার বয়স তখন এক বছর। আর ছোট মেয়ে রাগাদের তখনো জন্ম হয়নি। তাই বাবা-মেয়ে কেউই কারও চেহারা দেখেননি। এদিন ২২ বছর পর বাবাকে দেখার আকাঙ্ক্ষায় নাবলুসের ঐতিহ্যবাহী পোশাক পরেছিলেন দুই বোন।

দুই তরুণীর ভাষায়, বাবাকে ছাড়া তারা যেভাবে বেঁচে ছিলেন তা ভাষায় প্রকাশ করার মতো নয়। জীবনে প্রথম বারের মতো বাবাকে স্পর্শ করতে যাচ্ছি। প্রথমবার তাকে জড়িয়ে ধরতে যাচ্ছি।যুদ্ধবিরতির চুক্তির আওতায়, বৃহস্পতিবার ইসরায়েলি কারাগার থেকে নারী ও শিশুসহ ১১০ ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হয়েছে। এসব ফিলিস্তিনিদের মধ্যে অধিকাংশেরই কোনো অপরাধ ছিল না। বরং ইসরায়েল বাহিনী তাদের জোর করে ধরে নিয়ে গিয়েছিল।ইসরায়েলি কারাগার থেকে এ রকম আরও ১৮৩ ফিলিস্তিনি আজ (শনিবার) মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রাথমিকভাবে, ৯০ বন্দি মুক্তি দেওয়ার কথা বলা হলও পরে এই সংখ্যা ১৮৩-তে বাড়ানো হয়েছে। ফিলিস্তিনি বন্দিদের সোসাইটির মুখপাত্র আমানি সারাহনেহ জানান, এ তথ্য এখন হালনাগাদ করা হয়েছে।উল্লেখ্য, ১৯ জানুয়ারি থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

সূত্র : বিবিসি

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল