ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

নদী থেকে তিন স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ০২-০২-২০২৫ ০১:৪১:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৫ ০১:৪১:২৫ অপরাহ্ন
নদী থেকে তিন স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জের কামারখন্দে ফুলজোড় নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী থেকে আসা ডুবুরিরা প্রায় চার ঘণ্টা অভিযানের পর কৃষ্ণ নিয়োগী (১৫) ও সারজিল (১৫) এর মরদেহ উদ্ধার করে। এর আগে, শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে রাফি (১৫) এর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তিন ছাত্রই সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিলেন। তারা ফুলজোড় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিলেন। ঘটনার সময় তাদের সঙ্গে আরও তিন বন্ধু ছিলেন, যারা সাঁতরে নদী থেকে উঠে আসতে সক্ষম হয়।

এক প্রত্যক্ষদর্শী, শিফাত জানান, তারা যখন নদীতে গোসল করছিলেন, তখন তাদের মধ্যে কয়েকজন গভীর দিকে চলে যেতে চেষ্টা করেছিল। তিনি তাদের সে পথ থেকে ফিরে আসতে নিষেধ করেছিলেন, কিন্তু তারা শুনেনি এবং কিছুক্ষণের মধ্যে পাঁচজনই তলিয়ে যাচ্ছিল। শিফাত দুইজনকে উদ্ধার করে তীরে তুলতে সক্ষম হন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা অপু কুমার মন্ডল জানান, তারা ঘটনার পর তৎক্ষণাৎ উদ্ধার অভিযান শুরু করেন এবং সন্ধ্যায় রাফির মরদেহ উদ্ধার হয়। এরপর রাজশাহী থেকে ডুবুরির দল এসে রবিবার সকাল থেকে পুনরায় উদ্ধার কাজ শুরু করে এবং দুপুর নাগাদ কৃষ্ণ ও সারজিলের মরদেহ উদ্ধার হয়।

এদিকে, কামারখন্দ থানার ওসি মো. মোখলেসুর রহমান জানিয়েছেন, নিহত ছাত্রদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কমেন্ট বক্স
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ