ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

অভিষেকেই ম্যাচসেরা হামজা, কেমন ছিল মাঠের পারফরম্যান্স

  • আপলোড সময় : ০২-০২-২০২৫ ০১:৫৮:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৫ ০১:৫৮:২৯ অপরাহ্ন
অভিষেকেই ম্যাচসেরা হামজা, কেমন ছিল মাঠের পারফরম্যান্স
লেস্টার সিটিতে পর্যাপ্ত গেমটাইম না পেয়ে শীতকালীন দলবদলে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। কোচ ক্রিস ওয়াইল্ডার এর আগেই বলেছিলেন হামজার প্রতি তার রয়েছে বিশেষ আগ্রহ, এবং সেই আগ্রহের ফলস্বরূপ প্রথম ম্যাচেই সুযোগ পান বাংলাদেশি মিডফিল্ডার।

ডার্বি কাউন্টির বিপক্ষে খেলতে নেমে নিজের চিরচেনা ডিফেন্সিভ মিডফিল্ডারের পজিশনে দারুণ পারফর্ম করেন হামজা। গোল বা অ্যাসিস্ট না থাকলেও, তার অসাধারণ ডিফেন্সিভ কাজের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন। শেফিল্ড ইউনাইটেড ম্যাচটি ১-০ ব্যবধানে জিতলেও, হামজার কার্যক্রম ছিল ম্যাচের অন্যতম মূল চিত্র।

ডার্বি মিডফিল্ডার ডেভিড ওজোর জোরালো শট ব্লক করেছিলেন তিনি, এবং মাঠের সবথেকে বেশি ড্রিবলিংয়ের কাজেও অংশ নেন। তার সাকসেসফুল ড্রিবলের সংখ্যা ছিল তিনটি, আর দলের আক্রমণে সহায়তা করে ৪টি পাস দেন প্রতিপক্ষের ফাইনাল থার্ডে। এর পাশাপাশি, ৮টি গ্রাউন্ড ডুয়েল জয়, ৩ বার বল রিকোভারি এবং ২ বার ইন্টারসেপশন করে তিনি তার সতীর্থদের নিয়ে আস্থার প্রতিদানও দেন।

এই জয়ের ফলে শেফিল্ড ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগে প্রমোশনের দৌড়ে আরো এক ধাপ এগিয়ে গেছে। বর্তমানে তারা ৩০ ম্যাচ শেষে ৬১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে থাকা লিডস ইউনাইটেডের পয়েন্ট ৬৩, এবং বার্নলি রয়েছে ৫৮ পয়েন্ট নিয়ে তিনে।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল