ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

বেতন ইস্যুতে বিতর্কিত দুর্বার রাজশাহীর ফেসবুক পেজ গায়েব

  • আপলোড সময় : ০২-০২-২০২৫ ০৩:৪১:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৫ ০৩:৪১:১৫ অপরাহ্ন
বেতন ইস্যুতে বিতর্কিত দুর্বার রাজশাহীর ফেসবুক পেজ গায়েব
বিপিএলে এবার প্লে-অফে উঠতে না পারলেও বিতর্কের দিক দিয়ে দুর্বার রাজশাহী শীর্ষস্থান দখল করেছে। বিশেষ করে বেতনসংক্রান্ত জটিলতা ও বিদেশি ক্রিকেটারদের দেশে ফেরার টিকিট না পাওয়ার বিষয়টি বেশ সমালোচিত হচ্ছে।

ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে, রাজশাহীর হয়ে খেলা পাকিস্তানের মোহাম্মদ হারিস, আফগানিস্তানের আফতাব আলম, ওয়েস্ট ইন্ডিজের মার্ক দেয়াল ও মিগুয়েল কামিন্স এবং জিম্বাবুয়ের রায়ান বার্ল এখনো ঢাকার একটি হোটেলে আটকে আছেন। তাদের বেতন পরিশোধ করা হয়নি, এমনকি দেশে ফেরার বিমানের টিকিটও দেওয়া হয়নি।

এদিকে, ফ্র্যাঞ্চাইজিটির অফিশিয়াল ফেসবুক পেজও গায়েব হয়ে গেছে। এক লাখের বেশি অনুসারী থাকা পেজটি এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, বেতন বিতর্কের চাপ সামলাতে না পেরে ম্যানেজমেন্ট পেজটি ডিএকটিভেট করে দিয়েছে।

বেতন পরিশোধের এই সংকট নিয়ে এখনো বিপিএল কর্তৃপক্ষ বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে বিষয়টি নিয়ে আলোচনা ক্রমেই বাড়ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে