ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন

কাজের পরিণতি মেনে নিতে আমি প্রস্তুত: প্রেস সচিব

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ১২:৩০:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ১২:৩০:০০ অপরাহ্ন
কাজের পরিণতি মেনে নিতে আমি প্রস্তুত: প্রেস সচিব
বইমেলার প্রথম দিনে বাংলা একাডেমিতে স্থাপন করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত ডাস্টবিনে ময়লা ফেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পরে তিনি সেই ছবি ফেসবুকে পোস্ট করলে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। অবশেষে এ বিষয়ে নিজেই মুখ খুললেন শফিকুল আলম।

রোববার (২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এ বিষয়ে বিস্তারিত বক্তব্য দিয়েছেন।

তিনি লিখেছেন, “একুশে বইমেলা নিয়ে আমার ফেসবুক পোস্ট ঘিরে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। আমি মনে করি এ বিষয়ে আমার স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত।”

শফিকুল আলম বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ। এই সরকার তাদের অংশীদারদের প্রতি সহানুভূতিশীল। যারা গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রেখেছে, আমরা তাদের সমর্থন করি।”

এদিকে, তিনি শেখ হাসিনাকে ‘কসাই’ বলেও উল্লেখ করেন, “জুলাই মাসে যারা বিক্ষোভকারীদের হত্যা করেছিল, তাদের বিচার করা আমাদের দায়িত্ব। শেখ হাসিনাকে ঢাকায় ফিরিয়ে এনে মানবতাবিরোধী অপরাধের জন্য তার বিচার করা আমাদের কাজ।”

এছাড়া তিনি রুচি, শালীনতা ও বাকস্বাধীনতা নিয়ে মন্তব্য করে বলেন, “রুচি এবং শালীনতার সংজ্ঞা কী? কার কাছে আমাদের শালীনতা প্রদর্শন করা উচিত? শেখ হাসিনার ব্যাপারে আমি বারবার জনগণকে মনে করিয়ে দিতে দ্বিধা করি না, তিনি একজন খুনি এবং গুমজননী ছিলেন। এটি আমার নৈতিক অবস্থান।”

তবে, আওয়ামী লীগের সমর্থকদের প্রতি তিনি বলেন, “আমার পোস্টের জন্য যারা আওয়ামী লীগের ট্রলবাহিনীর টার্গেটে পরিণত হয়েছেন, তাদের আমি দুঃখিত। আপনাদের ব্লক বা আনফ্রেন্ড করতে পারেন। আমি জানি, আমি কী করছি, এবং এর পরিণতি মেনে নিতে প্রস্তুত।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজে ২৪ ঘণ্টার ব্যবধানে ডুবল ২ বাণিজ্যিক জাহাজ

হরমুজে ২৪ ঘণ্টার ব্যবধানে ডুবল ২ বাণিজ্যিক জাহাজ