ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

দুই দিনের রিমান্ডে পলক, আনিসুল, সালমান, দীপুসহ ৯ জন

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ০২:০৮:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ০২:০৮:১৫ অপরাহ্ন
দুই দিনের রিমান্ডে পলক, আনিসুল, সালমান, দীপুসহ ৯ জন
রাজধানীর বাড্ডা থানার অটোরিকশা চালক হাফিজুল শিকদার হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকসহ ৯ জনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত শুনানির পর এই আদেশ দেন।

এছাড়া, রাজধানীর কোতোয়ালি থানার মামলায় ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রঞ্জন বিশ্বাসের ২ দিনের রিমান্ডও মঞ্জুর করা হয়েছে।

এদিকে, বাড্ডা, মিরপুর, কাফরুল ও কদমতলী থানার একাধিক হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রোকেয়া জামালসহ ১২ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে