ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

ট্রাম্পের শুল্ক আরোপের পর ভারতীয় মুদ্রার রেকর্ড দরপতন

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ০২:১১:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ০২:১১:৪১ অপরাহ্ন
ট্রাম্পের শুল্ক আরোপের পর ভারতীয় মুদ্রার রেকর্ড দরপতন
কানাডা, মেক্সিকো এবং চীনের পণ্যের ওপর শুল্ক আরোপের পর ভারতের মুদ্রার দাম রেকর্ড পরিমাণে কমে গেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই শুল্ক আরোপ করার পর এক ডলারের বিপরীতে ভারতীয় রুপি ৬৭ পয়সা কমে গিয়ে ৮৭ দশমিক ২৯ রুপি হয়েছে।

গালফ নিউজের এক প্রতিবেদনে জানা যায়, ট্রাম্প কানাডা এবং মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক এবং চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এর ফলে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের আশঙ্কা বৃদ্ধি পেতে পারে। এর প্রভাব সরাসরি পড়েছে ভারতীয় মুদ্রায়, যেখানে গত শুক্রবার এক ডলারের মূল্য ছিল ৮৬.৬২ রুপি।

এছাড়া, গত বছরের এপ্রিল মাসে ভারতীয় মুদ্রার দাম আরও কমে গিয়েছিল। তখন এক ডলারের বিপরীতে ৮৩.৫৩ রুপি ছিল। বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং মার্কিন ডলারের শক্তিশালী হওয়াই এই পতনের কারণ। ট্রাম্পের শুল্কনীতির কারণে আমেরিকার শেয়ার বাজার চাঙ্গা হয়েছে, আর ভারতীয় বাজারে বিদেশি বিনিয়োগের প্রবাহ কমতে পারে।

শুধু ভারতীয় মুদ্রা নয়, ট্রাম্পের শুল্কনীতির নেতিবাচক প্রভাব পড়েছে ভারতীয় স্টক মার্কেটেও।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা