ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সংস্পর্শ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’ না লেখার সিদ্ধান্ত, বাস্তবায়ন শুরু মিয়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ আটক ২ এবার ৩ নম্বর সন্তানের মা হলেন পরীমণি! অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

মৃত্যুর ৪ মাস পর পুনরায় দাফন করা হচ্ছে হাসান নাসরুল্লাহকে

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ০২:১৯:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ০২:১৯:৪৩ অপরাহ্ন
মৃত্যুর ৪ মাস পর পুনরায় দাফন করা হচ্ছে হাসান নাসরুল্লাহকে
ইসরায়েলের হামলায় নিহত হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহর পুনরায় দাফন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ফেব্রুয়ারি লেবাননে। নাসরুল্লাহর উত্তরসূরি নাঈম কাসেম এই তথ্য নিশ্চিত করেছেন, যা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রকাশ করেছে।

রোববার এক টেলিভিশন ভাষণে নাঈম কাসেম জানান, নাসরুল্লাহ এমন এক সময়ে নিহত হন যখন পরিস্থিতি অত্যন্ত জটিল ছিল। ধর্মীয় রীতির অনুসরণে তাঁকে অস্থায়ীভাবে দাফন করা হয়েছিল। তবে এখন বৃহৎ জনসমাগমের মাধ্যমে তাঁর এবং হিজবুল্লাহর আরেক শীর্ষ নেতা হাসেম সাফিয়েদ্দিনের পুনরায় দাফন সম্পন্ন হবে মর্যাদার সঙ্গে।

গত কয়েকদিন আগে ইসরায়েলের আরেকটি হামলায় হাসেম সাফিয়েদ্দিনও নিহত হন। নাঈম কাসেম নিশ্চিত করেছেন যে, সাফিয়েদ্দিন হিজবুল্লাহর নতুন মহাসচিব হিসেবে নির্বাচিত হন, তবে আনুষ্ঠানিক ঘোষণার আগেই তাঁর মৃত্যু হয়েছে। ফলে, সাফিয়েদ্দিনকে হিজবুল্লাহর মহাসচিব হিসেবে দাফন করা হবে।

হাসান নাসরুল্লাহকে রাজধানী বৈরুতের উপকণ্ঠে পুরোনো ও নতুন বিমানবন্দরের মধ্যবর্তী এলাকায় দাফন করা হবে, আর সাফিয়েদ্দিনকে তাঁর নিজ শহর দেইর কানুনে সমাহিত করা হবে।

গত ২৭ সেপ্টেম্বর ইসরায়েল হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালালে হাসান নাসরুল্লাহ নিহত হন। পরে, হিজবুল্লাহ তাদের উপ-প্রধান নাঈম কাসেমকে প্রধান হিসেবে নির্বাচিত করে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালিকে এখন থেকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

হরমুজ প্রণালিকে এখন থেকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প