ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

আইনজীবী আলিফ হত্যা: ১১ জনকে আরেক মামলায় গ্রেপ্তারের নির্দেশ

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ০২:২৬:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ০২:২৬:৪৩ অপরাহ্ন
আইনজীবী আলিফ হত্যা: ১১ জনকে আরেক মামলায় গ্রেপ্তারের নির্দেশ
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার ১১ জনের বিরুদ্ধে নতুন একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার সকালে চট্টগ্রাম মহানগর হাকিম মো. আবু বকর সিদ্দিক এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ১১ জনই আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার মামলার এজাহারভুক্ত আসামি। তাঁরা সবাই নগরীর বান্ডেল রোডের সেবক কলোনি এলাকার বাসিন্দা। গত ২৬ জানুয়ারি বিকেলে তাঁদের সেবক কলোনি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। সেদিন রাতেই তাঁরা আইনজীবী আলিফ হত্যার মামলায় গ্রেপ্তার হয়ে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন প্রেমনন্দন দাশ, রনব দাশ, বিধান দাশ, বিকাশ দাশ, রুমিত দাশ, রাজ কাপুর, সামির দাশ, শিব কুমার দাশ, ওম দাশ, অজয় দাশ এবং দেবী চরণ।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, সনাতনী জাগরণ মঞ্চের সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা এবং আদালত পাড়ায় ভাঙচুরের ঘটনার পর ১১ জনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করে এবং গ্রেপ্তারকৃতদের কড়া নিরাপত্তায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এছাড়া, গত ২৫ নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকনের বহিষ্কৃত সংগঠক ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়, এবং পরবর্তীতে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা