ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা।

অবৈধ বিদেশিদের বিষয়ে করণীয় নির্ধারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টাস্কফোর্স

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ০৩:২৭:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ০৩:২৭:৩০ অপরাহ্ন
অবৈধ বিদেশিদের বিষয়ে করণীয় নির্ধারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টাস্কফোর্স
বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি টাস্কফোর্স গঠন করেছে। সোমবার সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন-২ শাখার উপসচিব মোঃ কামরুজজামান সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার), জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপুলিশ মহাপরিদর্শক, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক , বর্ডার গার্ড বাংলাদেশ এর পরিচালক, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরো'র পরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের পরিচালক এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের পরিচালক।

টাস্কফোর্সের সদস্য সংখ্যা ১১ জন, এবং এটি গঠিত হয়েছে বিশেষভাবে অবৈধ বিদেশি নাগরিকদের বিষয়ে কার্যক্রম সমন্বয় এবং পরামর্শ দেওয়ার জন্য। কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের নিরাপত্তা ও বহিরাগমন শাখার অতিরিক্ত সচিবকে, এবং সদস্য সচিব করা হয়েছে বহিরাগমন-২ অধিশাখার যুগ্মসচিবকে।

টাস্কফোর্সের দায়িত্বে রয়েছে বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে গৃহীত কার্যক্রমের সমন্বয় সাধন ও পরামর্শ প্রদান, এবং প্রয়োজনে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া। কমিটি অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিতে পারবে।

এছাড়া, এই কমিটি প্রয়োজনে যেকোনো কর্মকর্তা বা ব্যক্তিকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করতে এবং প্রয়োজন হলে কাউকে কো-অপ্ট করতে পারবে।

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরেই বাংলাদেশে অবৈধ বিদেশি নাগরিকদের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয়। ১৪ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সতর্কবার্তায় জানায়, ৩১ জানুয়ারির পর অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী

আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী