ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল

হত্যা মামলায় আওয়ামীপন্থি দুই আইনজীবী কারাগারে

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ০৩:৫০:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ০৩:৫০:০৯ অপরাহ্ন
হত্যা মামলায় আওয়ামীপন্থি দুই আইনজীবী কারাগারে
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে যুক্ত শিক্ষার্থী সাদ আল আফনান হত্যার ঘটনায় দুই আওয়ামীপন্থি আইনজীবী, নুরুল হুদা পাটওয়ারী ও জহির উদ্দিন বাবরকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে পুলিশ জানায়, সোমবার সকালে নুরুল হুদাকে তার বাসা থেকে এবং বাবরকে আদালতের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের আদালতে হাজির করা হয়, যেখানে হত্যার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয় এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

নুরুল হুদা ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, আর জহির উদ্দিন বাবর ছিলেন জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) এবং লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

তাদের গ্রেপ্তারের পর, আওয়ামীপন্থি আইনজীবীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, অনেকেই আদালত থেকে চলে গেছেন বলে জানানো হয়েছে।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ

রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ