ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

একটি নতুন বাংলাদেশ গড়তে চাই : নুর

  • আপলোড সময় : ০১-১১-২০২৪ ১০:৫৬:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৪ ১০:৫৬:৫৬ পূর্বাহ্ন
একটি নতুন বাংলাদেশ গড়তে চাই : নুর
গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন আমরা একটি সহনশীল নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না। সবার সমতা থাকবে। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ গরুর বাজার, সবজির বাজার, ট্রাকস্ট্যান্ড, অটোস্ট্যান্ড দখল, চাঁদাবাজিসহ নানা অপকর্ম করেছে।আমরা আর সেটা দেখতে চাই না। তারা ১৫ বছর দেশটাকে তাদের দলীয় সম্পত্তি মনে করেছে। তারা ভেবেছে দেশে অন্য কারো থাকার অধিকার নেই।’ 
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বরগুনার আমতলীর নতুন বাজার চৌরাস্তায় এক সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।

জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন আমতলী উপজেলা আহ্বায়ক মো. সাইদুর রহমান ও বরগুনা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. জামাল সিকদার সৈকত প্রমুখ।
নুর আরো বলেন, ‘আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য দায়িত্ব নিন। বাংলাদেশে আর কোনো হামলা-মামলা থাকবে না। আমরা সকলে মিলেমিশে বসবাস করব।

’তিনি বলেন, ‘পুরনোদের বাদ দিয়ে তারুণ্যকে হ্যাঁ বলুন। বাংলাদেশের মানুষ এখন তরুণদের দেখতে চায়। গণ অধিকার নতুন দল। আগামী দিন আমরা ৩০০ আসনে দলীয়ভাবে প্রার্থী দেব। এ জন্য দল করা লাগবে না প্রয়োজনে যারা এই দলের আদর্শ ও উদ্দেশ্য বিশ্বাস করবে এবং যারা স্থানীয়ভাবে ভালো এবং যার গ্রহণযোগ্যতা রয়েছে, যাদের মানুষ পছন্দ করে তাদের আমরা নমিনেশন দেব।

’ নুর আরো বলেন, ‘গণতন্ত্রের মূল্যবোধ এবং গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে গণ অধিকার দল তৈরি হয়েছে। দেশ এখন একটা অস্থির সময় অতিবাহিত করছে। এই সময় যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে না পারি তাহলে আমাদের অর্জন ফিকে হয়ে যাবে।’ 

তিনি বলেন, ‘বৃহস্পতিবার ঢাকার মিরপুরে সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা। সামরিক বাহিনী এবং শ্রমিকদের মধ্য সংঘর্ষ হয়েছে। প্রকৃত পক্ষে ওই শ্রমিকদের কারা উসকানি দিয়েছে সেটা আমাদের খতিয়ে দেখতে হবে।’

সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সামরিক বাহিনী দেশের ক্রান্তিকালে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। এখন সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ সৃষ্টি করে বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে। এতে আমাদের দেশের বিনিয়োগ কমে যাবে।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা