ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় ৫২১ জনের বিরুদ্ধে মামলা

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ০৪:০৪:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ০৪:০৪:৪৮ অপরাহ্ন
টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় ৫২১ জনের বিরুদ্ধে মামলা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৭১ জনের নাম উল্লেখ করে এবং ৩০০ থেকে ৩৫০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক রাব্বি মোরসালীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলার নম্বর ২-এ ১৭১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করে মোট ৫২১ জনকে মামলায় আসামি করা হয়েছে।

রোববার সন্ধ্যা ৭টার দিকে বঙ্গবন্ধু সমাধির পাশে খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মুদি দোকানি সাফায়েত হোসেনকে আটক করতে গেলে, মসজিদের মাইকে ডাক দিয়ে পুলিশ গাড়ি আটকে ভাঙচুর ও পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয়।

পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয় এবং টুঙ্গিপাড়া থানার সামনে সেনাবাহিনীর সাঁজোয়া যান অবস্থান নেয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা