ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফর, স্থগিত হলো একনেকের বৈঠক সাইবার হামলার কবলে জনতা ব্যাংকের ওয়েবসাইট রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২ সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট   বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে: আইজিপি প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৯ ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় গাজীপুরে গুদামের আগুন নিয়ন্ত্রণে মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার: ধর্মমন্ত্রী শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

ওজন কমানোর নেশা প্রাণ কাড়ল মেক্সিকান সুন্দরীর

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ০৪:১১:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ০৪:১১:৫৬ অপরাহ্ন
ওজন কমানোর নেশা প্রাণ কাড়ল মেক্সিকান সুন্দরীর
দ্রুত স্লিম হওয়ার জন্য অনেকেই ব্যায়াম করতে না চাইলে অপারেশন বেছে নেন, কিন্তু এমন একটি অপারেশনেই প্রাণ হারালেন মেক্সিকান ইনফ্লুয়েনসার ডেনিস রেয়েস। মেক্সিকোর চিয়াপাসের একটি অননুমোদিত ক্লিনিকে লাইপোসাকশন নামের কসমেটিক সার্জারি করার পর তিনি মৃত্যুবরণ করেন।

ডেনিস রেয়েস, যিনি তার অনুরাগীদের সঙ্গে সামাজিক মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখতেন, ২৬ জানুয়ারি টাক্সটলা গুতেরেজের সান পাবলো মেডিকেল ক্লিনিকে অস্ত্রোপচার করান। অস্ত্রোপচারের পর তিনি নিজের সুস্থতার খবর দেন, কিন্তু পরে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে তার হৃৎস্পন্দন বন্ধ হয়ে যায় এবং তিনি হৃদরোগে আক্রান্ত হন।

পরিবারের সদস্যদের মতে, ডেনিসকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তার পরিস্থিতি আরও সংকটজনক হয়ে পড়ে, এবং তাকে আইসিইউ ছাড়া ক্লিনিকে রাখা ছিল। পরবর্তীতে অন্য একটি হাসপাতালে স্থানান্তরের পরও গত বুধবার তার মৃত্যু হয়।

ডেনিস রেয়েসের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, চিকিৎসা পদ্ধতিতে গাফিলতির কারণে তার মৃত্যু হয়েছে। তারা অভিযুক্ত ডাক্তার ও ক্লিনিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান