ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

গুরুতর অসুস্থ ফরিদা পারভীন, এখন কেমন আছেন

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ০৪:১৪:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ০৪:১৪:১৭ অপরাহ্ন
গুরুতর অসুস্থ ফরিদা পারভীন, এখন কেমন আছেন
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সংগীতশিল্পী ফরিদা পারভীন এখন আগের চেয়ে একটু ভালো আছেন। শ্বাসকষ্ট কমেছে। পরিস্থিতির অবনতি হয়নি। তবে এখনো তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। প্রথম আলোকে আজ সোমবার সকালে খবরটি জানিয়েছেন চিকিৎসাধীন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী।এদিকে শিল্পীর স্বামী একুশে পদকপ্রাপ্ত বংশীবাদক গাজী আবদুল হাকিম জানান, চিকিৎসক জানিয়েছেন, তাঁর শরীরের অবস্থা আগের চেয়ে একটু ভালো। আরও ভালো না হওয়া পর্যন্ত তাঁকে আইসিইউতেই রাখতে হবে।শিল্পী ফরিদা পারভীন গত শনিবার সকালে শ্বাসকষ্টজনিত রোগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তীব্র শ্বাসকষ্ট নিয়ে তিনি ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা–নিরীক্ষা শেষে জানা যায়, তাঁর ফুসফুসেও পানি জমেছে। এ ছাড়া আরও কয়েকটি জটিলতা রয়েছে। এসব জটিলতা দেখে চিকিৎসকের পরামর্শে শিল্পীকে আইসিইউতে ভর্তি করা হয়।

চিকিৎসকসূত্র জানা গেছে, ফরিদা পারভীন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও থাইরয়েডের সমস্যায় ভুগছেন। বার্ধক্যজনিত কিছু সমস্যাও আছে। বর্তমানে বক্ষব্যাধি, কিডনি ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আছেন তিনি। আশীষ কুমার চক্রবর্তী বলেন, ‘তাঁর ফুসফুসের পানির পরিমাণ কমেছে। আমরা তাঁর সাপোর্ট যত কমাতে পারব, শারীরিক অবস্থার উন্নতির ব্যাপারে আশবাদী থাকব।’ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর নোমনি বলেন, ‘আম্মাকে যখন হাসপাতালে নিয়ে এসেছিলাম, তখন শরীরের অনেক পানি জমেছিল। চিকিৎসকেরা খুব আন্তরিকতার সঙ্গে চিকিৎসা দিয়ে তা কমিয়েছেন। সবার কাছে আম্মার জন্য দোয়া চাইছি।’১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত গাইতে শুরু করেন ফরিদা। ১৯৭৩ সালের দিকে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। সাধক মোকসেদ আলী শাহর কাছে ফরিদা পারভীন লালনসংগীতে তালিম নেন।ফরিদা পারভীন ১৯৮৭ সালে সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান। এ ছাড়া ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন। সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন ১৯৯৩ সালে।
শিশুদের লালনসংগীত শিক্ষার জন্য ‘অচিন পাখি স্কুল’ নামে একটি গানের স্কুল গড়ে তুলেছেন তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা