ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

নারী আবার ফুটবলার কীসের, নারী অন্দরমহলের জীব: শাওন

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ০৪:৪৪:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ০৪:৪৪:৩৩ অপরাহ্ন
নারী আবার ফুটবলার কীসের, নারী অন্দরমহলের জীব: শাওন
বিনোদন জগতে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন একটা সময় অভিনয়ে  নিয়মিত ছিলেন। স্বামী কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের মৃত্যুর পর সেভাবে আর তাকে অভিনয়ে দেখা যায়নি। তবে অভিনয়ে নিয়মিত না থাকলেও সামাজিক মাধ্যমে তার সরব উপস্থিতি রয়েছে। প্রায় সময় নানা বিষয় নিয়ে নিজের মতামত প্রকাশ করেন তিনি। এবার বাংলাদেশের নারী ফুটবলারদের আন্দোলন নিয়ে কটাক্ষ্য করে কথা বললেন এ অভিনেত্রী। গত শনিবার (১ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্ট দেন মেহের আফরোজ শাওন। 

সেই পোস্টে অভিনেত্রী লিখেছেন নারী আবার ফুটবলার কীসের! নারী অন্দরমহলের জীব। বাচ্চা পয়দা করবে, পালবে; রানবে-খাওয়াবে… স্বামীর মনোরঞ্জন করবে।শাওন আরও বলেছেন এসব ন্যাকা কান্না দেখে তাদেরকে আর মাথায় তুলব না। আমি ‘এমেজিং মেটিকুলাসলি ডিজাইনড’ প্ল্যানের পরিণতিতে পাওয়া বাংলাদেশ ২.০-এর সুশীল নাগরিক।

উল্লেখ্য, বাংলাদেশ  নারী ফুটবল দলের ফুটবলারদের মাঠের বাইরের এমন দ্বন্দ্বের শুরু নেপালে সাফ চ্যাম্পিয়নশিপ খেলা চলাকালে কোচ পিটার বাটলারের সঙ্গে।  এ দ্বন্দ্বের মধ্যেই দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। চ্যাম্পিয়ন হলেও দুই পক্ষের দ্বন্দ্ব মিটে যায়নি। দ্বন্দ্ব এতটাই যে ইংলিশ কোচ দায়িত্বে থাকলে গণ-অবসর নেওয়ার হুমকি দিয়েছেন সাবিনা খাতুন-মনিকা চাকমারা। এর মধ্যে বাফুফে কোচ বাটলারকে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব দিয়েছে। কোচ দ্বিতীয়বারের মতো দায়িত্ব পাওয়ায় এবার সেই দ্বন্দ্ব আরও চরমে উঠেছে। 
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী

প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী