ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

নিউইয়র্কে বাড়ির সামনে বাংলাদেশিকে গুলি

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ০৫:০২:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ০৫:০২:৫০ অপরাহ্ন
নিউইয়র্কে বাড়ির সামনে বাংলাদেশিকে গুলি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের ওজোন পার্ক এলাকায় দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন এক বাংলাদেশি। গতকাল রোববার রাতে ছিনতাইয়ের শিকার হয়ে গুলিবিদ্ধ হন নোয়াখালীর মামুনুর রশিদ। তাকে আশঙ্কাজনক অবস্থায় নিউইয়র্কের জ্যামাইকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে স্থানীয় সময় রাত ১১টার দিকে, যখন মামুনুর রশিদ বাড়ির সামনে দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছিলেন। তুষারপাতের মধ্যে মুখোশধারী এক কৃষ্ণাঙ্গ ছিনতাইকারী তার কাছে থাকা মানিব্যাগ ও ফোন ছিনিয়ে নিতে চাইলে মামুন চিৎকার করেন। তখনই দুর্বৃত্ত তাকে দুটি গুলি করে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী কমিউনিটি অ্যাক্টিভিস্ট অনিক রাজ জানান, গুলিবিদ্ধ মামুনুর রশিদ রাস্তায় পড়ে গেলে স্থানীয় এক বাংলাদেশি পুলিশকে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

মামুনুর রশিদের বন্ধু ফাহাদ হোসাইন জানান, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং জীবন সংকটাপন্ন নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি নিউইয়র্ক পুলিশ বিভাগ (NYPD)। ঘটনাস্থল তদন্তের জন্য ঘিরে রাখা হয়েছে এবং হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম