ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

‘ইতিবাচক সমাধানের প্রক্রিয়া চলমান’, তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ০৫:৩৭:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ০৫:৩৭:০০ অপরাহ্ন
‘ইতিবাচক সমাধানের প্রক্রিয়া চলমান’, তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান
রাজধানীর তিতুমীর কলেজের বিষয়ে ইতিবাচক সমাধানের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার তাদের শিক্ষা জীবন ও শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে আন্তরিক এবং দায়িত্বশীল।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, "একটি ইতিবাচক সমাধানের দিকে যাওয়া হতে পারে, সেই প্রক্রিয়া চলছে। শিক্ষার্থীদের জনভোগান্তি এড়ানোর অনুরোধ করছি। আশা করি, সবার জন্য ভালো কিছু আসবে।"

এসময় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও পূজা পরিদর্শনে আসেন। তিনি বলেন, "আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক আছে। ষড়যন্ত্র করে আওয়ামী লীগের কোনো লাভ হবে না।"

এদিকে, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে ষষ্ঠ দিনের মতো অনশন চালিয়ে যাচ্ছেন কয়েকজন শিক্ষার্থী। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে