ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি

নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে তদন্তে নেমেছে ইসরায়েলের পুলিশ

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ০৫:৩৮:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ০৫:৩৮:১৬ অপরাহ্ন
নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে তদন্তে নেমেছে ইসরায়েলের পুলিশ
ভয়ভীতি প্রদর্শন এবং রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে (অ্যাটর্নি জেনারেল) হয়রানির চেষ্টা করার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।রোববার ফাঁস হওয়া এক চিঠিতে জানা গেছে এ তথ্য। গত ২৬ ডিসেম্বর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের সদস্য ও দেশটির বিরোধী দলীয় নেত্রী নামা লাজিমিকে এ তথ্য নিশ্চিত করে চিঠিটি দিয়েছিল অ্যাটর্নি জেনারেলের দপ্তর। সেটির একটি অনুলিপি এএফপির কাছে এসেছে।এর আগে নামা লাজিমি অ্যাটর্নি জেনারেলের দপ্তরে সারা নেতানিয়াহুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছিলেন। সেই অভিযোগে সাড়া দিয়ে গত ২৬ ডিসেম্বর লাজিমিকে চিঠিটি প্রদান করে অ্যাটর্নি জেনারেলের দপ্তর।ঘুষগ্রহণ ও দুর্নীতির অভিযোগে ইসরায়েলের আদালতে একাধিক মামলা চলছে বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। ২০২০ সালের মে মাসে শুরু হয়েছিল এসব মামলার বিচারিক কার্যক্রম। কিন্তু বিভিন্ন কারণে প্রতিটি মামলার বিচার কার্যক্রমই দীর্ঘসূত্রিতার ফাঁদে পড়েছে।

নেতানিয়াহু অবশ্য বরাবরই তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন এবং এখনও করে যাচ্ছেন। তবে অভিযোগ উঠেছে, বিচারিক কার্যক্রম বিলম্বিত করতে বিভিন্ন কৌশলের আশ্রয় নিচ্ছেন নেতানিয়াহু এবং তার ঘনিষ্ঠরা। সারা নেতানিয়াহুও এক্ষেত্রে নেতানিয়াহুর সহায়ক হিসেবে কাজ করছেন বলে অ্যাটর্নি জেনারেল বরাবর দেওয়া চিঠিতে জানিয়েছিলেন নামা লাজিমি।যেসব অভিযোগের ভিত্তিতে সারা নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইসরায়েলের পুলিশ এবং অ্যাটর্নি জেনারেলের দপ্তারের সাইবার নিরাপত্তা বিভাগের কর্মীদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী, সেগুলোর মধ্যে প্রধান দু’টি হলো স্বামীর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার একজন প্রধান আসামিকে ভয়ভীতি প্রদর্শন ও আদালতে না আসার হুমকি প্রদান এবং অ্যাটর্নি জেনারেল, তার সহকারী এবং তার দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মীকে হয়রানি করতে বিক্ষোভ মিছিলের আয়োজন করা।

নেতানিয়াহুর বিরুদ্ধে যেসব মামলা চলছে আদালতে, সেগুলোর মধ্যে সবচেয়ে বড় ও আলোচিত মামলাটির রায় ঘোষণা হলে নেতানিয়াহু এবং তার স্ত্রী উভয়েই বিপদে পড়বেন। কারণ নেতানিয়াহু এবং তার স্ত্রী উভয়েই সেই মামলার আসামি এবং সেটির অভিযোগপত্রে বলা হয়েছে, রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে দেশের কয়েকজন বিলিওনিয়ারের কাছ থেকে ২ লাখ ৬০ হাজার ডলার সমমূল্যের সিগার, অলঙ্কার ও দামি মদ গ্রহণ করেছিলেন বেঞ্জামিন ও সারা নেতানিয়াহু।

সূত্র : এএফপি, এনডিটিভি ওয়ার্ল্ড

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদরাসায় দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি

মাদরাসায় দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি