ঢাকা , বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ , ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনি দায়িত্ব পালনকালে ২২ ধরনের কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একে-৪৭ থাকবে পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে ‘নারী আমদানির’র প্রস্তাব দেয়ায় দ.কোরিয়ার নেতা বহিষ্কার বিদেশ থেকে ‘কুমারী নারী আমদানির’ প্রস্তাব দক্ষিণ কোরিয়ায় সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ফ্ল্যাট পেল হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের ৩ দিন যান চলাচলে বিধিনিষেধ, ভোট দিতে যাবেন যেভাবে ৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ পান বিক্রেতার হাতে টাকা গুঁজে দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার ঠাকুরগাঁওয়ে শাশুড়ির নির্বাচনি প্রচারণায় বিলেতি বউমা ২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন মাঠে নামছে আজ ঢাকা-৩ আসনে সুষ্ঠু ভোট নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া এবার নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট প্রেমিককে ডেকে এনে স্বামীর সঙ্গে নির্মম কাণ্ড নববধূর ভোটের আগে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনে কড়াকড়ি নির্বাচন ঘিরে গাড়ির চাপ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান শেষ পর্যন্ত ঢাকা ১৮ আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার

নাতনির সঙ্গে প্রেমের সম্পর্ক, বৃদ্ধকে পিটিয়ে হত্যা

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ০৫:৪৯:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ০৫:৪৯:৩৬ অপরাহ্ন
নাতনির সঙ্গে প্রেমের সম্পর্ক, বৃদ্ধকে পিটিয়ে হত্যা
জয়পুরহাটের পাঁচবিবিতে নাতনির সাথে অনৈতিক সর্ম্পকের জের ধরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম আব্দুর রাজ্জাক (৭০)। সোমবার (৩ ফেব্রুয়ারি) উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই মধ্যপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ হত্যার স্বীকার করে বলছে, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।জানা যায়, ওই গ্রামের রশিদুলের সাথে আব্দুর রাজ্জাকের আত্মীয়তার সূত্রে চাচা-ভাতিজার সর্ম্পক।সেই সুবাদে রাজ্জাক প্রায়ই রশিদুলের বাড়িতে আসতেন। রশিদুলের স্ত্রী প্রবাসী। বাড়িতে আসা যাওয়ার সুবাধে রশিদুলের স্কুল পড়ুয়া সপ্তম শ্রেণির মেয়ের সাথে আব্দুর রাজ্জাকের প্রেমের সর্ম্পক গড়ে উঠে। বিষয়টি জানাজানি হলে মেয়েকে নিয়ে সমস্যায় পড়ে রশিদুল।

গতকার ২ ফেব্রুয়ারী  রশিদুল কৌশলে রাজ্জাককে বাড়িতে ডেকে নিয়ে আসেন। রাতে রশিদুল ও তার ছোট ছেলে শাওন রাজ্জাককে নির্যাতন করে। আজ বেলা ২টার দিকে রশিদুলের ছেলে শাওন এলাকাবাসীকে জানান তার দাদা রাজ্জাক খুব অসুস্থ হয়েছে। এলাকাবাসী রশিদুলের বাড়িতে গিয়ে রাজ্জাককে মৃত অবস্থায় পায়।রশিদুল ও তার ছেলে পলাতক রয়েছে।জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন ও পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলী ঘটনাস্থল পরিদর্শন করে রাজ্জাকের মৃতদেহ উদ্ধার করেন। পুলিশ জানায় এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি কাওসার আলী।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্বাচনি দায়িত্ব পালনকালে ২২ ধরনের কাজ করতে পারবে না পুলিশ

নির্বাচনি দায়িত্ব পালনকালে ২২ ধরনের কাজ করতে পারবে না পুলিশ