ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

নিখোঁজের দুদিন পর পুকুরে মিলল সাবেক নারী ইউপি সদস্যের মরদেহ

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ০৬:১৭:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ০৬:১৭:৪৬ অপরাহ্ন
নিখোঁজের দুদিন পর পুকুরে মিলল সাবেক নারী ইউপি সদস্যের মরদেহ
ঝালকাঠির নলছিটিতে নিখোঁজ ২ দিন পর সাবেক সংরক্ষিত নারী ইউপি সদস্য আফরোজা খানম ফোরকোন (৬০) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে সিদ্ধকাঠি ইউনিয়নের দেওপাশা গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আফরোজা খানম ফোরকোন মৃত আ. ওহেদ খানের মেয়ে, এবং তিনি গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন। নিহতের ভাতিজা ফয়সাল খান আমান জানান, তাঁর ফুফুর একমাত্র মেয়ে ছন্দা আক্তারের কয়েক মাস আগে মৃত্যু হয়, এরপর থেকেই তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। শনিবার থেকে নিখোঁজ হওয়ার পর, আজ বাড়ির পাশের পুকুর থেকে তাঁর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, "পরিবারের কোনো অভিযোগ নেই। এ বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা