ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, অভিযানে মিললো চাঞ্চল্যকর তথ্য!

  • আপলোড সময় : ০৪-০২-২০২৫ ০৮:৫১:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৫ ০৮:৫১:৫০ পূর্বাহ্ন
রাজধানীতে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, অভিযানে মিললো চাঞ্চল্যকর তথ্য!
রাজধানীর মিরপুরে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশের অভিযানে বেরিয়ে আসে প্রভাবশালীদের মদদে চলা অনৈতিক কর্মকাণ্ডের আখড়া। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

ভুক্তভোগী নারায়ণগঞ্জের এক গার্মেন্টস কর্মী, যিনি বিদেশ যেতে আগ্রহী ছিলেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে স্বজনদের নিয়ে তিনি রাজধানীর কাফরুল থানায় অভিযোগ করেন।

স্বজনদের দাবি, কয়েক মাস আগে সাগর নামে এক ব্যক্তি মালয়েশিয়ার ভিসা পাইয়ে দেওয়ার নাম করে ওই নারীর কাছ থেকে প্রায় এক লাখ টাকা নেন। তবে দীর্ঘদিনেও ভিসার ব্যবস্থা না করায় তাঁদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। টাকা ফেরত চাইলে সাগর নানা টালবাহানা শুরু করেন। পরে গত রোববার (২ ফেব্রুয়ারি) মিরপুরের শেওরাপাড়ায় এক ভবনে ডেকে নিয়ে ওই নারীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।

অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযানে গেলে ভবনের নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা, বাইরে জিম ও শপিং সেন্টারের আড়ালে থাকা কয়েকটি গোপন কক্ষের সন্ধান মেলে। ফায়ার সার্ভিসের সহায়তায় গ্রিল কেটে ও দরজা ভেঙে এক অভিযুক্তকে আটক করা হয়। সেখানে মদ ও ফেনসিডিলের বোতলও উদ্ধার করা হয়েছে।

ভবনের এক কেয়ারটেকার জানান, স্থানীয় প্রভাবশালীদের আশ্রয়ে দীর্ঘদিন ধরে সেখানে অনৈতিক কার্যকলাপ চলছিল। তবে অভিযান চলাকালে রহস্যজনক ফোন আসতে থাকে, এবং পুলিশের আচরণ বদলে যায়। তারা অভিযান শেষ না করেই তড়িঘড়ি করে ঘটনাস্থল ত্যাগ করেন এবং গণমাধ্যমকর্মীদের এড়িয়ে যান।

এ ঘটনায় কাফরুল থানায় একটি মামলা দায়েরের কথা জানিয়েছে পুলিশ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হৃদ্‌রোগে মারা গেলেন বিসিবি কোচ

হৃদ্‌রোগে মারা গেলেন বিসিবি কোচ